বর্তমানে শিক্ষাব্যবস্থার পরিধি আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তা নিয়ে বহু মানুষের বহু মত থাকলেও, একটা বিষয়ে সকলে একমত যে বাজারে নানা নতুন শিক্ষণীয় বিষয় এসেছে। ছেলেমেয়েরা এখন উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিষয় নিয়ে এগোতে পারেন। যদিও এ ক্ষেত্রে অভিভাবকগণ একটা ভুল করে বসেন। সন্তানের ভবিষ্যৎ এবং সমাজে সুপ্রতিষ্ঠার ব্যাপারে দেখতে গিয়ে সন্তানের কোন বিষয়ে আগ্রহ রয়েছে বা সে কোন দিকে গেলে সফল হতে পারবে তাতে গুরুত্ব দেন না বহু মা-বাবাই। ফলে প্রতিভার বিকাশ হয় না। কর্মদক্ষতার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়।
আরও পড়ুন:
ছাত্রজীবনে, বিশেষত যখন শিক্ষার বিষয় নির্বাচন করার সময় আসে, সেই মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। কারণ সঠিক শিক্ষার ক্ষেত্র নির্বাচন জরুরি। যাঁর যে বিষয়ে আগ্রহ, তা যদি যথাযথ নির্বাচন করা যায়, তবে নিশ্চিত সফলতা প্রাপ্তি হয় এবং উন্নতি লাভে সুবিধা মেলে। কার কোন বিষয়ে আকর্ষণ আছে বা কোন বিষয়ে শিক্ষা সফলতা দিতে পারে জ্যোতিষশাস্ত্রের সাহায্যে খুব সহজেই সেটি নির্বাচন করা সম্ভব।
জন্মছকের দ্বিতীয় স্থান, দ্বিতীয় পতি এবং দ্বিতীয়ে অবস্থিত গ্রহ এই বিষয়ে সম্যক ধারণা দিতে পারে। এ ছাড়াও বুধের সঙ্গে কোন গ্রহের সম্পর্ক রয়েছে তা দেখে এই বিষয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
আরও পড়ুন:
- দ্বিতীয় স্থানের সঙ্গে রবির শুভ সম্পর্ক রাজনীতি, রাজনীতিবিদ্যা এবং ওষুধ সংক্রান্ত বিদ্যায় আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
- দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে বুধের শুভ সম্পর্ক থাকলে গণিত, হিসাবশাস্ত্র, ভাষাশিক্ষা, বৈদ্যুতিন বিষয়, আইন সংক্রান্ত শিক্ষার প্রতি আকর্ষণ থাকে এবং সফলতা প্রাপ্তি হয়।
- দ্বিতীয় ক্ষেত্রে শুক্রের অবস্থান বা দ্বিতীয় পতির সঙ্গে শুক্রের শুভ সম্পর্ক থাকলে সঙ্গীত, নৃত্য বা যে কোনও কলাশিক্ষার প্রতি আকর্ষণ থাকে। এ ছাড়া ব্যাঙ্ক, অর্থ বা অর্থনীতির সঙ্গে যুক্ত কাজেও সফলতা পাওয়া যায়।
আরও পড়ুন:
- দ্বিতীয় ক্ষেত্রের সঙ্গে মঙ্গলের সম্পর্ক থাকলে যন্ত্রবিদ্যা, শল্য চিকিৎসা, রসায়ন শাস্ত্র, ওষুধ শাস্ত্র ইত্যাদি বিষয়ে আকর্ষণ থাকে এবং সফলতা পাওয়া যায়।
- দ্বিতীয় স্থানের সঙ্গে শনির সম্পর্ক প্রযুক্তিবিদ্যা, খনিজবিদ্যা সংক্রান্ত বিষয়ে আকর্ষণ এবং সাফল্য নির্দেশ করে।
- দ্বিতীয় স্থানের সঙ্গে বৃহস্পতির শুভ সম্পর্ক সংস্কৃত, সাহিত্য, বিজ্ঞান, দর্শন, আইন, আধ্যাত্মিক বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
আরও পড়ুন:
- দ্বিতীয় স্থানের সঙ্গে রাহুর শুভ সম্পর্ক অঙ্কন, ফোটোগ্রাফি, প্রযুক্তিবিদ্যা, বিমানচালনা বা বিমানসংস্থার সঙ্গে সম্পর্কিত কাজ, দূরসংযোগ বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
- দ্বিতীয় স্থানের সঙ্গে কেতুর শুভ সম্পর্ক আধ্যাত্মিক বিষয়, জ্যোতির্বিদ্যা, বাংলা বা সংস্কৃত ভাষা ইত্যাদি বিষয়ে আকর্ষণ এবং সফলতা নির্দেশ করে।
শিক্ষার বিষয় নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অভিভাবকগণ নিজেরা এই বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে শিক্ষিত এবং অভিজ্ঞ জ্যোতিষীর সাহায্য নিতে পারেন।