Advertisement
E-Paper

সিএনসিআই-তে চাই জুনিয়র রিসার্চ ফেলো চাই, আবেদন করবেন কী ভাবে?

প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ ডিপার্টমেন্টের তরফে এই নিয়োগ। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী দু’বছর পর্যন্ত বৃদ্ধি হয়েছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:০১
সিএনসিআই।

সিএনসিআই। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি হাসপাতালে চাকরির সুযোগ। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট-এ গবেষক প্রয়োজন। সম্প্রতি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

গবেষণার প্রকল্পে একজন জুনিয়র রিসার্চ ফেলো নেওয়া হবে। প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ ডিপার্টমেন্ট-এর তরফে এই নিয়োগ। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী দু’বছর পর্যন্ত বৃদ্ধি হয়েছে। প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর হতে হবে। ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েট অ্যাপ্টিটিউড টেস্ট উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। প্রার্থীর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

কী ভাবে আবেদন করবেন?

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের ওয়েবসাইটে (https://cnci.ac.in/) যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ২৭ মে আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি বিজ্ঞপ্তিটি থেকেই জানা যাবে।

CNCI Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy