Advertisement
E-Paper

সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল আশানুরূপ নয়! বোর্ডের তরফে মিলছে ফের পরীক্ষার সুযোগ

১৫ জুলাই হবে পরীক্ষা। তবে সে পরীক্ষায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বোর্ডের তরফে ২ জুন থেকে প্রার্থীদের নাম (লিস্ট অফ ক্যান্ডিডেট) জমা নেওয়া শুরু হবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৬:০৩
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ হয়েছে ১৩ মে দুপুরে। তার পরই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হল সাপ্লিমেন্টারি পরীক্ষার দিন। চলতি বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা একদিনই নেওয়া হবে।

১৫ জুলাই হবে পরীক্ষা। তবে সে পরীক্ষায় বসার আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বোর্ডের তরফে ২ জুন থেকে প্রার্থীদের নাম (লিস্ট অফ ক্যান্ডিডেট) জমা নেওয়া শুরু করবে। স্কুলের সঙ্গে যোগাযোগ করে পড়ুয়াদের এই তথ্য জমা দিতে হবে। তবে, এলওসি জমা দেওয়ার সময় খুব মনোযোগের সঙ্গে আবেদনপত্র পূরণ করার কথা বলেছে বোর্ড। একবার জমা পড়ে গেলে আর সেখানের কোনও তথ্য পরিবর্তন করা হবে না বলেই জানানো হয়েছে।

কারা ফের পরীক্ষা দিতে পারবেন?

১) ২০২৬-এ দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়েছেন, অথচ একটি বিষয়ে নম্বর বৃদ্ধি করতে চান। সে ক্ষেত্রে ওই একটি বিষয়েই পরীক্ষায় বসতে পারবেন পড়ুয়ারা।

২) ২০২৬-এ যে সকল পড়ুয়া কর্ম্পাটমেন্ট বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাঁরাও বসতে পারবেন এই পরীক্ষায়।

৩) ২০২৫-এর কর্ম্পাটমেন্ট থাকলেও দিতে পারবেন পরীক্ষা।

সিবিএসই-র তরফে মোট তিনটি সুযোগ দেওয়া হয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার। তাই কর্ম্পাটমেন্ট বিভাগের পড়ুয়াদের জন্য এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলতি বছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির পরীক্ষায় নাম নথিভুক্ত করেছিল মোট ১৭,৮০,৩৬৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৭,৬৮,৯৬৮ জন পরীক্ষা দিয়েছিল এবং ১৫,০৭,১০৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

CBSE 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy