Advertisement
E-Paper

প্রোজেক্ট লিঙ্ক পার্সন চাই ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে, আবেদন করবেন কী ভাবে?

প্রতি মাসে ৩০ হাজার টাকা দেওয়া হবে। এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১৫:৫৮
ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে রয়েছে কাজের সুযোগ। সেই মর্মে প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

‘প্রোজেক্ট লিঙ্ক পার্সন’ নেওয়া হবে। বিশেষ প্রজেক্টের কাজে জন্য কর্মী নেওয়া হবে এই পদে। প্রতি মাসে ৩০ হাজার টাকা করে দেওয়া হবে। এক বছরের জন্য কাজের মেয়াদ থাকবে, তবে প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। ‘ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিট’-এর তরফে এই নিয়োগ করা হবে। আবেদনের জন্য যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লিঙ্গুইস্টিকস, করপাস লিঙ্গুইস্টিকস, কগনিটিভ লিঙ্গুইস্টিকস অথবা কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিকস-এ স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘জব ওপেনিংস’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ জুন। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তি থেকেই।

Job Vacancy Job Recruitment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy