Advertisement
E-Paper

মার্চে লটারি কেটে কি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে? না কি ‘অতি লোভে তাঁতি নষ্ট’ হবে? খোঁজ দিলেন জ্যোতিষী

লটারি জেতা বা হারার ব্যাপারটা প্রায় পুরোটাই নির্ভর করে ভাগ্যে প্রাপ্তিযোগ রয়েছে কি না তার উপর। সেই সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র।

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৬
lottery

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লটারি কাটার ইচ্ছা অনেকের মনেই থাকে। কিন্তু সকলে সাহস করে কাটতে পারেন না। লটারি কাটলেই যে লাভের মুখ দেখা যায় সেটা যেমন না, তেমনই লটারি খেললেই যে আর্থিক ক্ষতি হয় তেমনটাও না। সব খেলাতেই যেমন হার-জিত থাকে, লটারির ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই। লটারি জেতা বা হারার ব্যাপার প্রায় পুরোটাই নির্ভর করে প্রাপ্তিযোগ রয়েছে কি না তার উপর। সেই সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে একমাত্র জ্যোতিষশাস্ত্র। মার্চ মাসে কোন কোন রাশি লটারি কেটে লাভের মুখ দেখতে পারেন, জেনে নিন।

মেষ– মেষ রাশির জাতকদের এই মাসে আয়ের দিক মধ্যম প্রকৃতির থাকবে। লটারির দিকে গেলে হতেও পারে, আবার না-ও হতে পারে। তাই ভেবেচিন্তে সেই দিকে এগোন।

বৃষ– মার্চে বৃষ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। খুব ভাল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। মাসের মধ্য ভাগটা খুবই শুভ রয়েছে। এই সময় লটারি কাটার ইচ্ছা থাকলে কাটতে পারেন।

মিথুন– মিথুন রাশির জাতকদের জন্য এই মাসটা আর্থিক দিক থেকে বেশ শুভ প্রকৃতির রয়েছে। খুব বেশি অঙ্কের না কাটলেও, কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।

কর্কট– মার্চে কর্কট রাশির জাতক-জাতিকারা ভেবেচিন্তে লটারির দিকে এগোন। অর্থপ্রাপ্তি একেবারে যে নেই তা নয়, তবে প্রবল ভাবে লটারির যোগ দেখা যাচ্ছে না। মাসের শেষের দিকে তো একেবারেই লটারির কাছে ঘেঁষবেন না।

সিংহ– সিংহ রাশির জাতক-জাতিকারা এই মাসের প্রথমের দিকে লটারির টিকিট কেটে দেখতে পারেন। একটা সুযোগ হাতে এলেও আসতে পারে। কিন্তু মাসের মধ্য ভাগে বা শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।

কন্যা– মার্চ মাসটা কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য খুব একটা খারাপ দেখা যাচ্ছে না। তবে খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটতে যাবেন না। এই মাসের প্রথম দিকটা অর্থপ্রাপ্তির দিকে খুব শুভ থাকবে।

তুলা– তুলা রাশির জাতক-জাতিকারা এই মাসের মধ্য ভাগে এক বার লটারি কেটে দেখতে পারেন, আর্থিক যোগ রয়েছে। লটারি কাটার দিকে খুব বেশি ইচ্ছা থাকবে, তবে একটু বুঝে চলাই ভাল হবে।

বৃশ্চিক– মার্চে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের লটারি কাটার জন্য উৎসুক না হওয়াই ভাল হবে। এই মাসের একেবারে শেষের দিকে খুব কম অঙ্কের লটারির টিকিট কেটে দেখতে পারেন। বেশি অঙ্কে গেলে লোকসান হতে পারে।

ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য এই মাসের শুরুর দিকটা বেশ ভাল দেখা যাচ্ছে। কিন্তু মধ্য ভাগ আর শেষ ভাগে একেবারেই লটারির টিকিট কাটা ঠিক হবে না, এতে লোকসান হতে পারে।

মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই মাসে একেবারেই লটারির টিকিট কাটতে যাবেন না। আর্থিক দিকটা খুব একটা ভাল নয়, হঠাৎ অর্থপ্রাপ্তিও খুব একটা দেখা যাচ্ছে না।

কুম্ভ– মার্চের কোনও সময়েই কুম্ভ রাশির জাতক-জাতিকাদের লটারির টিকিট কাটা ঠিক হবে না। আয়ের থেকে ব্যয় বেশি দেখা যাচ্ছে। তাই লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।

মীন– মীন রাশির জাতক-জাতিকারা এই মাসে আর্থিক দিকে বেশ লাভবান হবেন বলে মনে করা হচ্ছে। লটারির টিকিট কাটার ইচ্ছা থাকলে এই মাসের যে কোনও সময় কাটতে পারেন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার ডট কম কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

Lottery Horoscope Lottery News Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy