Advertisement
E-Paper

চালক সংখ্যা কী? কী ভাবে এই সংখ্যা নির্ণয় করবেন? আমাদের জীবনে এই সংখ্যার কী প্রভাব রয়েছে?

জ্যোতিষশাস্ত্রের হিসাব একটু জটিল হলেও, জ্যোতিষশাস্ত্রের শাখা সংখ্যাতত্ত্বের হিসাব তুলনামূলক সরল। আমাদের জন্মদিনের সংখ্যা প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেটির সাহায্যে নির্ণয় করা যায় আমাদের চালক সংখ্যা (ড্রাইভার নম্বর)।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২২ মে ২০২৬ ১৬:২৬
numerology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্র মতে প্রত্যেক সংখ্যার সঙ্গে ভিন্ন ভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। গ্রহদের শত্রু এবং মিত্র আছে। অর্থাৎ, মিত্র গ্রহের প্রভাবে শুভ ফল লাভ হয় এবং শত্রু গ্রহের প্রভাবে অশুভ ফল। জ্যোতিষশাস্ত্রের হিসাব একটু জটিল হলেও, জ্যোতিষশাস্ত্রের শাখা সংখ্যাতত্ত্বের হিসাব তুলনামূলক সরল। আমাদের জন্মদিনের সংখ্যা প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। কারণ সংখ্যাতত্ত্ব মতে, জন্মদিনের সংখ্যা অনুযায়ী গ্রহের প্রভাব সারা জীবন নির্দিষ্ট ব্যক্তির উপর থাকে। এই গ্রহের সংখ্যা অনুযায়ী অন্যান্য বিষয় যেমন গাড়ির সংখ্যা, মোবাইলের সংখ্যা ইত্যাদির সমতা রক্ষা করা উচিত। অন্যথায় বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে।

সংখ্যাতত্ত্ব অনুযায়ী, জন্মদিনের সংখ্যা হল চালক সংখ্যা (ড্রাইভার নম্বর)। এটি আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চালক সংখ্যা হিসাবের নিয়ম খুবই সোজা। যদি কারও জন্মদিন ১ থেকে ৯-এর মধ্যে হয়, তা হলে জন্মদিনের সংখ্যাই হয় তাঁর চালক সংখ্যা। যদি ১০ থেকে ৩১ এর মধ্যে হয় তাহলে দু’টি সংখ্যার যোগফল তাঁর চালক সংখ্যা। ধরা যাক জন্মদিন মাসের ২৯ তারিখ। এ ক্ষেত্রে ২+৯ যোগফল ১১ পরবর্তী পর্যায় ১+১ যোগফল ২। অর্থাৎ, ২৯ তারিখে জন্ম হলে চালকসংখ্যা ২। অর্থাৎ, সংখ্যাকে এক অঙ্কে পরিবর্তন করতে হবে।

১০ সংখ্যার মোবাইল নম্বর এই একই পদ্ধতিতে যোগ করে যোগফল এক অঙ্কের সংখ্যায় রূপান্তরিত করে তুলনা করতে হবে কোন চালক সংখ্যার ক্ষেত্রে কোন মোবাইল নম্বর শুভ, কোন সংখ্যা এড়িয়ে যাওয়া উচিত।

  • চালক সংখ্যা ১ হলে মোবাইল নম্বরের যোগফল ২, ৩ এবং ৯ হলে শুভ। ৬ এবং ৮ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ২ হলে মোবাইল নম্বরের যোগফল ১ এবং ৫ হলে শুভ । ৪ এবং ৭ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৩ হলে মোবাইল নম্বরের যোগফল ১, ২ এবং ৯ হলে শুভ। ৫ এবং ৬ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৪ হলে মোবাইল নম্বরের যোগফল ৫, ৬ এবং ৮ হলে শুভ। ৯ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৫ হলে মোবাইল নম্বরের যোগফল ১, ৩, ৬, ৮ এবং ৯ হলে শুভ। ২ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৬ হলে মোবাইল নম্বরের যোগফল ৩, ৫, ৮, এবং ৯ হলে শুভ। ১, ২ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৭ হলে মোবাইল নম্বরের যোগফল ২, ৩ এবং ৬ হলে শুভ। ১ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৮ হলে মোবাইল নম্বরের যোগফল ৩, ৫ এবং ৬ হলে শুভ। ১, ২, ৯ এড়িয়ে চলুন।
  • চালক সংখ্যা ৯ হলে মোবাইল নম্বরের যোগফল ১, ২, ৩,৬ হলে শুভ। ৪ এবং ৫ এড়িয়ে চলুন।
Numerology Astrology Birth Date Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy