প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই পুজোর সময় ধূপকাঠি, প্রদীপ প্রভৃতি জ্বালানো হয়। এটি রেওয়াজের মধ্যেই পড়ে। মনে করা হয় যে, ধূপ এবং প্রদীপ না জ্বালালে পুজো সম্পন্ন হয় না। ঠাকুরের আসন ছাড়া আমরা আরও নানা জায়গায় ধূপকাঠি জ্বালিয়ে থাকি। তবে বাস্তুমতে, বাড়ির বিশেষ কিছু অংশ ধূপকাঠি বা প্রদীপ জ্বালানোর জন্য শ্রেয় নয়। এতে বাড়িতে অশুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। বাড়ির কোন অংশগুলিতে ধূপ বা প্রদীপ জ্বালানো যাবে না, জেনে নিন।
আরও পড়ুন:
বাড়ির কোথায় ধূপকাঠি বা প্রদীপ জ্বালানো অনুচিত?
- শৌচাগারের সামনে কখনও ধূপ বা প্রদীপ জ্বালাতে নেই। অনেকেই এই কাজটি করে থাকেন। কিন্তু এটি করা ভুল। এতে বাস্তুর অকল্যাণ হয়।
- মাটিতে কখনও ধূপকাঠি গুঁজে দিতে নেই। এই কাজটিও হামেশাই করতে দেখা যায়। কিন্তু এর ফলে ধরিত্রীদেবী রুষ্ট হন বলে জানাচ্ছে শাস্ত্র। মাটির উপর সর্বদা ধূপদানি রেখে সেটিতে ধূপকাঠি গুঁজতে হবে। প্রদীপের ক্ষেত্রেও কোনও জিনিসের উপর রেখে প্রদীপ জ্বালাতে হবে।
আরও পড়ুন:
- পুজোর ঘটে কখনও ধূপকাঠি বা প্রদীপ রেখে জ্বালানো যাবে না। এর ফলে সংসারের অমঙ্গল হয়। জীবনে অশান্তির শেষ থাকে না।
- বহু বাড়িতে সিংহাসনে থাকা ছিদ্রে ধূপকাঠি গুঁজে রাখতে দেখা যায়। এই কাজটি করাও একদম উচিত নয়। এর ফলে পারিবারিক অশান্তি বৃদ্ধি পায়। প্রদীপ রাখার ক্ষেত্রেও সেটির নীচে কোনও কাপড় বা প্লেট রেখে তার পর প্রদীপ জ্বালিয়ে রাখতে হবে।