Advertisement
E-Paper

আত্মবিশ্বাসে পরিপূর্ণ, কর্মদক্ষতা নজর কাড়ে! অন্যের সাহায্য ছাড়াই কঠিন মুহূর্তকেও সহজে পরিণত করে পাঁচ রাশি

রাশির ভিত্তিতে মানুষের মধ্যে নানা বদল দেখতে পাওয়া যায়। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, কিছু রাশির ব্যক্তিরা নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। এঁদের মধ্যে সাহসের কোনও অভাব দেখা যায় না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৮:১৪
astrology

—প্রতীকী ছবি।

মানুষ সমাজবদ্ধ জীব। একা থাকা তাঁর প্রায় আসে না বললেই চলে। সুখ-দুঃখ অপরের সঙ্গে ভাগ করে নেওয়াতেই খুশি খুঁজে পাই আমরা। কিন্তু হাতের পাঁচ আঙুলের মতোই সব মানুষও সমান হয় না। তাই মানুষকে কখনও এক ছকে বাঁধা যায় না। এই পরিবর্তনের নেপথ্যে আমাদের জন্মছকে গ্রহের অবস্থান, রাশি, জন্মসংখ্যা প্রভৃতির যে কোনও ভূমিকা নেই তা নয়। রাশির ভিত্তিতে মানুষের মধ্যে নানা বদল দেখতে পাওয়া যায়। সেই মতে বিচার করে দেখা যাচ্ছে, কিছু রাশির ব্যক্তিরা নিজের মতো থাকতেই বেশি ভালবাসেন। এঁদের মধ্যে সাহসের কোনও অভাব দেখা যায় না। আত্মবিশ্বাসে পরিপূর্ণ এ সকল রাশির জাতক-জাতিকারা নিজের কাজ নিজে করতেই ভালবাসেন। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

মেষ: ঝুঁকিপূর্ণ কাজ করতে পছন্দ করেন মেষ জাতক-জাতিকারা। এঁরা একা থাকতে বেশি পছন্দ করেন। শত সমস্যা হলেও অপরের সাহায্য চান না। মেষ জাতক-জাতিকারা নিজের কাজ নিজে করায় বিশ্বাসী। এঁরা অপরের পিছনে কথা বলতে পছন্দ করেন না। কাউকে ঘিরে কোনও মন্তব্য থাকলে তা এই রাশির ব্যক্তিরা মুখের উপর বলে দিতেই বেশি পছন্দ করেন।

সিংহ: আত্মবিশ্বাসের কোনও অভাব দেখা যায় না সিংহ জাতক-জাতিকাদের মধ্যে। এঁরা যে কোনও বিষয়ে অত্যন্ত পারদর্শী মনে করেন নিজেদের। তাই লোকের কাছে সাহায্য চাওয়ার প্রয়োজন বোধ করেন না। জটিলতার মুহূর্তেও এঁরা সাহসের সঙ্গে এগিয়ে যান। সিংহ জাতক-জাতিকাদের দম্ভই তাঁদের অলঙ্কার। অপরকে অনুপ্রাণিত করতে ভালবাসেন এই রাশির ব্যক্তিরা।

তুলা: ভারসাম্যপ্রেমী তুলা জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব দেখা যায় না। এঁরা যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে পারেন। জটিল মুহূর্তকে সরল করে তোলার কায়দা এঁদের জানা রয়েছে। নিজের সমস্যায় অপরকে জড়াতে পছন্দ করেন না তুলা জাতক-জাতিকারা। তাই নিজের সমস্যা নিজেই মিটিয়ে নেন এঁরা।

বৃশ্চিক: যে কোনও জিনিস সম্বন্ধে গভীরে গিয়ে ভাবতে পছন্দ করেন বৃশ্চিক জাতক-জাতিকারা। এঁরা অযথা কথা বলতে পছন্দ করেন না। যেটুকু যা কথা বলেন, তাতেই এঁদের সাহস এবং আত্মবিশ্বাস প্রকাশ পায়। যে কোনও কাজ পরিকল্পনা করে করতে ভালবাসেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা।

মকর: মকর জাতক-জাতিকাদের নিয়মের প্রতি আনুগত্য তাঁদের সকলের থেকে আলাদা করে তোলে। এঁরা নিজেদের এমন ভাবে তৈরি করেন যাতে পরিস্থিতি যতই কঠিন হোক, এঁদের কোনও কষ্ট না হয়। মকর রাশির ব্যক্তিরা নিজের কাজ নিজে করায় বিশ্বাসী। অপরের উপর নির্ভরশীল থাকতে পছন্দ করেন না এঁরা।

Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy