মধুর কার্যকারিতা সম্বন্ধে কমবেশি সকলেরই জানা রয়েছে। রূপচর্চা থেকে রান্না, এমনকি শরীরের খেয়াল রাখার বিষয়েও মধুর জুড়ি মেলা ভার। পুজোর কাজেও মধু ব্যবহার করা হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রে মধুকে খুবই পবিত্র বলে মনে করা হয়। মধু বাড়িতে পজ়িটিভ শক্তি বয়ে আনতে সাহায্য করে। মধু সরাসরি বৃহস্পতি এবং শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। মধু দিয়ে বিশেষ কিছু উপায় পালন করলে ভাগ্যে সুপরিবর্তন আনা সম্ভব। কী কী উপায় মানতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১) ধনসম্পত্তি বৃদ্ধির জন্য একটি দশ টাকার কয়েনের উপর মধু লাগিয়ে মানিব্যাগে রেখে দিন। এতে সম্পত্তি দ্বিগুণ হতে খুব একটা সময় লাগে না।
২) যদি বাড়ির মানুষদের সঙ্গে সম্পর্ক ভাল না থাকে, তা হলে সদর দরজার এক কোণে দু’হাত দিয়ে কিছুটা মধু লাগিয়ে দিন। মধু যেন সামান্য হলেও দরজার গা বেয়ে পড়ে তা মাথায় রাখতে হবে।
আরও পড়ুন:
৩) মনে যদি যে কোনও বিষয়ে খুব ভয় কাজ করে বা নেতিবাচকতা ঘিরে ধরে, সে ক্ষেত্রে আয়নার সামনে দাঁড়িয়ে মধুর ঘ্রাণ নিন। এতে দ্রুত এই সমস্যার সমাধান পাবেন।
৪) দাম্পত্য ঝামেলা কাটিয়ে উঠে সম্পর্ক ভাল করতে একটা ছোট মাটির পাত্রে মধু নিয়ে বাড়ির ঈশান কোণে রেখে দিন।
৫) সূর্যদেবকে জল অর্পণ করার সময় জলে কিছুটা মধু মিশিয়ে অর্পণ করুন। এর ফলে আটকে থাকা কাজ দ্রুত শুরু হয় এবং সম্পত্তি বৃদ্ধি পায়।
আরও পড়ুন:
৬) যে ব্যক্তির অতিরিক্ত রাগ সেই ব্যক্তির নাম একটা সাদা কাগজে লিখে মধুর পাত্রে ভরে রেখে দিন। এর ফলে রাগ নিয়ন্ত্রণে থাকবে।
৭) প্রতি মঙ্গলবার একটা মাটির পাত্রে কিছুটা মধু নিয়ে কোনও মন্দির বা প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এতে শত্রুর বদ উদ্দেশ্য নাশ হয় এবং জীবন থেকে খারাপ ছায়া সরে যায়।