Advertisement
E-Paper

সন্তানের সামনে ‘মহাবিদ্যা’ প্রয়োগ! বাইকে নাবালককে নিয়ে পাহারা দিলেন স্বামী, ছুটে গিয়ে মৃৎপাত্র চুরি করলেন স্ত্রী

রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন সন্তান-সহ দম্পতী। মাটির পাত্র নেওয়ার লোভ সামলাতে না পেরে গেলেন দাঁড়িয়ে। বাইকের পিছনের সিটে বসে থাকা তরুণী নেমে গিয়ে তুলে আনলেন একটি মাটির তৈরি হাঁড়ি এবং ঘট।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৪:৫৮

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

রাস্তার পাশে ত্রিপল টাঙিয়ে বানানো হয়েছে ছোট ঝুপড়ি। তার পাশে রাখা রয়েছে মাটির তৈরি অজস্র হাড়ি, কলসি-সহ প্রভৃতি ছোট-বড় পাত্র। সেগুলির উপর নজর পড়ল এক কপোত-কপোতীর। রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন তাঁরা। মাটির পাত্র নেওয়ার লোভ সামলাতে না পেরে গেলেন দাঁড়িয়ে। বাইকের পিছনের সিটে বসে থাকা তরুণী নেমে গিয়ে তুলে আনলেন একটি মাটির তৈরি হাঁড়ি এবং ঘট। তার পর বাইকে এসে বসে সেখান থেকে চলে গেলেন। চুরির সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তার পাশে কালো রঙের ত্রিপল টাঙানো ঝুপড়ি। তার গা ঘেষে রাখা রয়েছে মাটির তৈরি নানা আকৃতির পাত্র। সেই রাস্তা ধরে বাইকে করে যাচ্ছিলেন এক তরুণ-তরুণী। বাইকের সামনে, তেলের ট্যাঙ্কের উপর বসে রয়েছে তাঁদের নাবালক সন্তান। মাটির পাত্রগুলির সামনে এসে বাইক দাঁড় করালেন তরুণ। তরুণী পিছনের আসন থেকে নেমে ছুটে গেলেন সেই মাটির পাত্রগুলির কাছে। তাড়াতাড়ি সেখান থেকে একটি বড় এবং ছোট আকৃতির পাত্র তুলে নিলেন তিনি। তরুণ আশপাশে কেউ দেখছেন কি না তা নজর রাখতে থাকল। দৌড়ে এসে তরুণী উঠে পড়লেন বাইকের উপর। তরুণ দু’চাকা ছোটালেন। সন্তানকে সাক্ষী রেখে তাঁরা চুরি করে চলে গেলেন। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমেরা পাতায়।

‘মারিয়াম_এমবিডি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২৩ হাজারেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা রকমের মন্তব্যে ভরে গিয়েছে ভিডিয়োটির মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘সন্তানের সামনে দম্পতির এ কাজ করা মোটেই উচিত হয়নি।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘গরিবের জিনিস চুরি করে এঁরা কখনও ভাল থাকবেন না।’’

Viral Video Viral Story
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy