ভারতীর রেল নিয়ে যাত্রীদের অভিযোগের শেষ নেই। সে সকল অভিযোগের কেন্দ্রে থাকে ভারতীয় রেলের শৌচাগার। অপরিষ্কার, জলের সমস্যা প্রভৃতি নানা নালিশ লেগেই থাকে। কিন্তু এ বার ভারতীর রেলের শৌচাগারে দেখা গেল এক অন্য রূপ। ট্রেনের বাথরুমে থাকা প্যান থেকে বেরোচ্ছে স্ফুলিঙ্গ। তা দেখে ভয় পেলেন যাত্রীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভারতীয় রেলের কোন লাইনের ট্রেনে এমনটি ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।
আরও পড়ুন:
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ট্রেনের শৌচাগারের দরজার সামনে দাঁড়িয়ে কয়েক জন তরুণ। সকলের চোখ আটকে শৌচাগারে থাকা প্যানের দিকে। কারণ সেখানে দেখা যাচ্ছে এক অদ্ভুত জিনিস। প্যান থেকে অনবরত বেরিয়ে চলেছে আগুনের স্ফুলিঙ্গ। ট্রেনের গতি যত বাড়ছে, স্ফুলিঙ্গের পরিমাণও তত বৃদ্ধি পাচ্ছে। তা দেখে শঙ্কিত হয়েছে ট্রেনের যাত্রীরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আরও পড়ুন:
আরও পড়ুন:
‘নারসা’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে ২০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখে ফেলা হয়েছে। ২৩ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে মন্তব্যবাক্স। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এটা টয়লেট সিট নয়, আগুনোর গোলা।’’ অপর এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘এমন দৃশ্য কেবল ভারতেই দেখা যায়।’’