Advertisement
E-Paper

ফুটপাতে শুয়ে নেশায় বেহুঁশ তরুণী, পাশে তারস্বরে কাঁদছে অসহায় সন্তান! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ফুটপাতের উপর হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছেন এক মত্ত তরুণী। পাশে বসে রয়েছে অসহায় শিশু। মায়ের অবস্থা থেকে তারস্বরে কান্না জুড়েছে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ১২:৪৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মদের নেশায় মত্ত তরুণী। শুয়ে রয়েছেন ফুটপাতের উপর। মাথা তোলার ক্ষমতা তো দূরের কথা, নড়াচড়া করতেও বেগ পেতে হচ্ছে। পাশে বসে রয়েছে অসহায় শিশু। মায়ের অবস্থা থেকে তারস্বরে কান্না জুড়েছে সে। মন খারাপ করা সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে জানতে পারা যায়নি।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ফুটপাতের উপর হাত-পা ছড়িয়ে শুয়ে রয়েছেন এক মত্ত তরুণী। তাঁকে দেখে বেহুঁশ মনে হচ্ছে। পাশে বসে রয়েছে একরত্তি। শিশুটি তরুণীর সন্তান। কিন্তু নেশার চোটে সন্তানের অসহায় অবস্থারও খেয়াল নেই তরুণীর। মদ খেয়ে চুর হয়ে পড়ে থাকা মায়ের পাশে বসে অনবরত কেঁদে চলেছে সেই শিশু। আশপাশের মানুষেরা ফিরেও তাকাচ্ছেন না। কেউ তুলব কি তুলব না ভেবে চলে যাচ্ছেন। কেউ আবার ভিডিয়ো করছেন। শেষে পুলিশকে নিয়ে কিছু তরুণ এগিয়ে এলেন। তরুণীকে তোলার চেষ্টা করলেন। তরুণী সেই তরুণকে ধরে কোনও মতে দাঁড়ালেন কিন্তু মাথা সোজা রাখতে পারলেন না। টলতে লাগলেন। মায়ের এই অবস্থা থেকে শিশুর কান্নার তীব্রতা বেড়ে গেল। ভিডিয়োটি এখানেই শেষ হয়ে যায়। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ইন্ডিয়ান.ক্লক১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিক ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছেন এবং মন্তব্য করেছেন। তরুণীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘ ভিডিয়োটি খুবই দুঃখজনক। বাচ্চাটির সুরক্ষার প্রয়োজন, মানসিক নির্যাতন নয়।’’ অপর এক নেটগরিক মন্তব্য করেছেন, ‘‘আশপাশের লোকজন ঘটনাটি এ ভাবে দেখে চলে যাচ্ছেন কী করে? তাঁদের শিশুটিকে সাহায্য করা উচিত।’’ প্রশাসনের কাছে শিশুটির সুরক্ষায় বিষয়ে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন নেটাগরিকেরা।

Viral Video Viral Story Instagram Video Viral Story Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy