Advertisement
E-Paper

ছবি মুক্তি পেতেই ক্যানসারের চিকিৎসার জন্য আমেরিকায় ছুটতে হল সঞ্জয়কে, কেমন আছেন অভিনেতা?

গত কয়েক বছরে চিকিৎসার কারণে ঘন ঘন আমেরিকায় গিয়েছেন সঞ্জয়। তিনি এ বার নিজের ছবি মুক্তির পাওয়ার সঙ্গে সঙ্গেই বিদেশে পাড়ি দিলেন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৫:৩৮
সঞ্জয় দত্ত।

সঞ্জয় দত্ত। ছবি: সংগৃহীত।

ফুসফুসে তৃতীয় পর্যায়ের ক্যানসারে আক্রান্ত সঞ্জয় দত্ত। গত ১৫ মে মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘আখিরী সওয়াল’। ছবি মুক্তি পেতে না পেতেই মুম্বই ছাড়লেন সঞ্জয়। বহু বছর ধরে ক্যানসারে আক্রান্ত তিনি। এ বার আবার আমেরিকায় যেতেই উদ্বেগে সঞ্জয়ের অনুরাগীরা।

গত কয়েক বছরে চিকিৎসার কারণে ঘন ঘন আমেরিকায় গিয়েছেন তিনি। এই মুহূর্তে লস অ্যাঞ্জেলেসে নিজের বন্ধুর সঙ্গেই রয়েছেন তিনি। নিউ ইর্য়কের খ্যাতনামী মেমোরিয়াল স্লোয়ান কোট্টারিং ক্যানসার সেন্টারেই চিকিৎসা চলছে তাঁর। আপাতত ক্যানসারের ভয় নেই। তবু চিকিৎসার জন্য প্রতি বছর সেখানে যেতে হয়। এ বছরও তার ব্যাতিক্রম হয়নি। এ বারও রুটিন চেকআপ করাতেই সে দেশে গিয়েছেন অভিনেতা। উল্লেখ্য, সঞ্জয়ের মা নার্গিস দত্তের চিকিৎসাও এই হাসপাতালেই হয়েছিল।

২০২০ সালে ফুসফুসের ক্যানসার ধরা পড়ে অভিনেতার। একবারে তৃতীয় পর্যায়ে এসে ধরা পড়ে। জীবনে অনেক ওঠাপড়া দেখেছেন সঞ্জয়। তারকাসন্তান হয়েও ছাড় পাননি। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে একাধিক বার জেল খাটতে হয়েছে তাঁকে। তবে ক্যানসার হয়েছে শোনামাত্র আবেগ ধরে রাখতে পারেনি তিনি। সেই সময়ে নাকি টানা ৩ ঘণ্টা কেঁদেছিলেন অভিনেতা। একটা দীর্ঘসময় কেমোথেরাপি চলে তাঁর। তবে তার পরেও ব্যাডমিন্টন খেলা চালিয়ে গিয়েছেন তিনি। এমনকি কোনও চুলও প়ড়েনি তাঁর।

Sanjay Dutt Bollywood Actor Bollywood Celebrity Lung Cancer
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy