Advertisement
E-Paper

তামিলনাড়ুর বিজয় মন্ত্রিসভায় যোগ দিলেন দুই কংগ্রেস বিধায়ক, শপথ নিলেন আরও ২৩ জন মন্ত্রী

তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ১১৮। সিপিএমের দুই, সিপিআইয়ের দুই, কংগ্রেসের পাঁচ, ভিসিকে-র দুই এবং আইইউএমএল-এর দুই বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন বিজয়।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৬:১৪
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তলপতি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তলপতি। —ফাইল চিত্র।

সরকার গঠনের ১০ দিন পর রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ ঘটালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। বৃহস্পতিবার মন্ত্রী হিসাবে শপথ নিলেন মোট ২৩ জন বিধায়ক। এই বিধায়কদের মধ্যে দু’জন কং‌গ্রেসের। বাকিরা প্রত্যেকেই বিজয়ের দল টিভিকে-র বিধায়ক।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় ১০৮টিতে জয়ী হয়েছে বিজয়ের দল। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা ১১৮। সিপিএমের দুই, সিপিআইয়ের দুই, কংগ্রেসের পাঁচ, ভিসিকে-র দুই এবং আইইউএমএল-এর দুই বিধায়কের সমর্থনে সরকার গড়েছেন বিজয়।

বৃহস্পতিবার ২৩ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করান তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। এর আগে মুখ্যমন্ত্রী বিজয়-সহ শপথ নিয়েছিলেন ১০ জন মন্ত্রী। বৃহস্পতিবার থেকে বিজয়ের মন্ত্রিসভায় সদস্য সংখ্যা বেড়ে ৩৩ হল। প্রায় ছয় দশক পরে তামিলনাড়ুর কোনও মন্ত্রিসভায় যোগ দিল কংগ্রেস।

Congress TVK Vijay Thalapathy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy