Advertisement
E-Paper

অপারেশন অক্টোপাস: ‘ভূতুড়ে সিম’ দিয়ে ১০১ কোটি টাকা লুট! পশ্চিমবঙ্গ-সহ ১৩ রাজ্য থেকে ৬৬ জন গ্রেফতার

হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, অভিযান চালানোর সময় ৫৪৪টি সিম উদ্ধার করা হয়েছে। ৪৩২টি সিম সাইবার অপরাধীদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ১৪:২১
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

‘ভূতুড়ে সিম’ ব্যবহার করে দেশের ১৩ রাজ্য থেকে ১০১ কোটি টাকা লুট করার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই সব সাইবার অপরাধীদের ধরতে তেলঙ্গানার হায়দরাবাদ পুলিশ অক্টোপাস অভিযান শুরু করেছে দেশ জুড়ে। সেই অভিযান চালানোর সময় ১৩ রাজ্য থেকে ৬৬ জনকে গ্রেফতার করেছে তারা।

পুলিশ সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, কর্নাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, গুজরাত, দিল্লি, হরিয়ানা, তামিলনাড়ু, ওড়িশা, তেলঙ্গানা, মধ্যপ্রদেশ এবং দিল্লি থেকে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, বেশ কয়েকটি সাইবার অপরাধের মামলা খতিয়ে দেখার পর ‘ভূতুড়ে সিম’ সরবরাহকারীদের ধরতে অভিযান শুরু হয় দেশ জুড়ে। জানা গিয়েছে, অপরাধচক্র চালাতে ১১৬৪টি সিম ব্যবহার করা হয়েছিল।

হায়দরাবাদের পুলিশ কমিশনার ভিসি সজ্জনার জানিয়েছেন, অভিযান চালানোর সময় ৫৪৪টি সিম উদ্ধার করা হয়েছে। ৪৩২টি সিম সাইবার অপরাধীদের কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল। পুলিশ সূত্রে খবর, যে ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে, তাঁদের মধ্যে ৪৪ জনের নামে ‘ভূতুড়ে সিম’ কেনা হয়েছিল। ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বিভিন্ন কিয়স্ক থেকে। আর দু’জন দালালকেও গ্রেফতার করা হয়েছে এই মামলায়। যাঁরা ডিজিটালি খুব একটা ওয়াকিবহাল নন, এমন ব্যক্তিদের শিকার বানাতেন সাইবার অপরাধীরা।

Cyber Crime
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy