Advertisement
E-Paper

প্রথম আলাপেই চেনা-চেনা লাগছে? এ জন্মের পছন্দের মানুষ হতে পারেন গত জন্মের সঙ্গী! বলবে পাঁচ লক্ষণ

শাস্ত্রমতে মনে করা হয়, এক বার যে ব্যক্তির সঙ্গে বিয়ে হয়, সাত জন্ম ধরে তাঁর সঙ্গেই সংসার করতে হয়। এ মতে অনেকে যেমন বিশ্বাস রাখেন, অনেকেই তেমন এটিকে ভ্রান্ত ভাবেন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ১৬:০০

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে অতীতের জীবন সম্বন্ধে গভীর বিশ্লেষণ রয়েছে। সেই মতে মনে করা হয়, অতীত জীবনে আমরা যা করেছি তার নানা ফল বর্তমান জীবনেও ভোগ করতে হয়। সেই ফল ভালও হতে পারে, আবার খারাপও হয়। এর বাইরে আরও নানা জিনিস বলা হয়। সেখানে জায়গা করে নিয়েছে প্রেম-ভালবাসা। ‘বিয়ে মানে সাত জন্মের বন্ধন’— এ কথার সঙ্গে কমবেশি আমরা সকলেই পরিচিত। শাস্ত্রমতে মনে করা হয়, এক বার যে ব্যক্তির সঙ্গে বিয়ে হয়, সাত জন্ম ধরে তাঁর সঙ্গেই সংসার করতে হয়। এই মতে অনেকে যেমন বিশ্বাস রাখেন, অনেকেই তেমন এটিকে ভ্রান্ত ভাবেন। কিন্তু শাস্ত্র তেমনটাই জানাচ্ছে। সেই মতে বিচার করে বলা হচ্ছে, বর্তমান জীবনে সঙ্গীর মধ্যে বিশেষ কিছু বিষয় দেখতে পেলে বুঝতে হবে তিনিই আপনার গত জন্মের সঙ্গী ছিলেন। সেগুলি কী, জেনে নিন।

  • সঙ্গীকে সহজেই বিশ্বাস করে ফেলতে পারছেন। প্রথম দেখাতেই তাঁকে খুব চেনা-চেনা লাগছে। তাঁর প্রতি আস্থা রেখে মনের সমস্ত কথা বলে ফেলতে পারছেন। এমনটা হলে বুঝতে হবে যে গত জন্মের কোনও সংযোগ থাকলেও থাকতে পারে। কারণ, সম্পর্ক কিছু দিন এগোনোর পর বিশ্বাস দৃঢ় হওয়া স্বাভাবিক। কিন্তু প্রথম থেকেই এমনটা হলে বুঝতে হবে নেপথ্যে গত জন্মের কোনও বিষয় থাকলেও থাকতে পারে।
  • এ ক্ষেত্রে প্রেমিক-প্রেমিকার সঙ্গে জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি অনেকটা এক হতে দেখা যায়। এমনটা হওয়া অস্বাভাবিক কিছু নয়। তবে দু’টি মানুষ সম্পূর্ণ আলাদা হলে তাঁদের মধ্যে কিছু না কিছু মতপার্থক্য থাকবেই। কিন্তু গত জন্মের সংযোগ থেকে থাকলে বাকিদের তুলনায় মতপার্থক্য অনেকটা কম থাকে বলে মনে করা হয়।
  • প্রেমের সম্পর্কে সঙ্গীর উপস্থিতি মনে আনন্দ দেওয়া স্বাভাবিক বিষয়। কিন্তু এ ক্ষেত্রে সঙ্গীর প্রতি আকর্ষণ তীব্র হয়। সে পাশে থাকলেই মনে হয় জগতের সমস্ত সুখ আপনার সঙ্গে রয়েছে।
  • সঙ্গী সর্বদা, যে কোনও পরিস্থিতিতে আপনার পাশে থাকেন। আপনাকে জীবনের পথে এগোতে সাহায্য করেন এবং অনুপ্রেরণা জোগান। লক্ষ্যপূরণে উৎসাহিত করেন। এমনটা হলেও বুঝবেন অতীত জীবনে তাঁর সঙ্গে আপনার কোনও সম্পর্ক থাকলেও থাকতে পারে।
  • স্বপ্নে সঙ্গীর দেখা পাওয়া অতীত জীবনে তাঁর সঙ্গে সম্পর্ক থাকার লক্ষণ বলে মনে করছে শাস্ত্র। তবে সে স্বপ্ন বাস্তব সম্পর্কিত হয় না। এমন কিছু দেখতে পান যা আপনি এই জীবনে অনুভব করেননি। সেই ধরনের স্বপ্ন এলে বুঝতে হবে গত জন্মের মিল রয়েছে।
Love Horoscope Past Life Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy