Advertisement
E-Paper

যাঁকে বন্ধু ভাবেন, তিনিই ছুরি মারার চেষ্টা করেন! তিনটি জন্মসংখ্যার ব্যক্তিরা সকলের হিংসার তালিকায় প্রথমে থাকেন

আমাদের আশপাশে এমন নানা ব্যক্তি রয়েছে যাঁদের প্রতি মানুষ সহজেই ঈর্ষান্বিত বোধ করেন। তাঁদের উপস্থিতি, কথা বলার ধরন, সাফল্য বা জনপ্রিয়তা সহজেই অন্যদের নজর কাড়ে। ফলে বন্ধু, সহকর্মী কিংবা আত্মীয়দের মধ্যেও কখনও কখনও হিংসা বা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ মে ২০২৬ ১২:০২
astrology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

কমবেশি সকলের মধ্যেই এমন কিছু বৈশিষ্ট্য দেখা যায় যা অপরের মধ্যে দেখা যায় না। এর কারণ আমরা প্রত্যেকে ভিন্ন ব্যক্তিত্ব। আমাদের গুণগুলিও একে অপরের থেকে আলাদা হওয়াই স্বাভাবিক। কিন্তু আমাদের আশপাশে এমন নানা ব্যক্তি রয়েছেন যাঁদের প্রতি মানুষ সহজেই ঈর্ষান্বিত বোধ করেন। তাঁদের উপস্থিতি, কথা বলার ধরন, সাফল্য বা জনপ্রিয়তা সহজেই অন্যদের নজর কাড়ে। ফলে বন্ধু, সহকর্মী কিংবা আত্মীয়দের মধ্যেও কখনও কখনও হিংসা বা প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। চেয়েও আটকানো যায় না। সংখ্যাতত্ত্ব বলছে, তিনটি জন্মসংখ্যার ব্যক্তিদের প্রতি আশপাশের মানুষজন হিংসায় জ্বলেন। এঁরা চেয়েও তাঁদের মনোভাবে বদল আনতে পারে না। তালিকায় কারা রয়েছে দেখে নিন।

কোন তিন জন্মসংখ্যার ব্যক্তিদের অপর লোকজন হিংসা করে?

১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ব্যক্তিত্বই তাঁদের হিংসা করার মূল কারণ। এঁরা যে কোনও কাজ এতটাই বিচক্ষণতার সঙ্গে করেন এবং এত সুন্দর গুছিয়ে কথা বলেন যে আশপাশের মানুষেরা এঁদের মতো হওয়ার চেষ্টায় মেতে যান। কিন্তু পরে গিয়ে যখন সেটা আর পারেন না, তখন ১ জন্মসংখ্যার ব্যক্তিদের প্রতি তাঁদের মনে হিংসা জন্ম নেয়। কর্মক্ষেত্র হোক বা সামাজিক জীবন, ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা দ্রুত সাফল্য অর্জন করেন। কম বয়সেই নাম, যশ, খ্যাতি পাওয়ার প্রবণতাও থাকে। সেই কারণে আশপাশের মানুষেরা এঁদের হিংসা করে।

৩: বৃহস্পতি পরিচালিত ৩ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের ভাগ্য খুব ভাল হয়। এঁরা সর্বদা এঁদের কপালের সঙ্গ পান। এরই সঙ্গে এঁদের কথা বলার ধরন হয় অন্য রকম, যা সহজেই অপরকে এঁদের দিকে আকৃষ্ট করে। জীবনের নানা জটিল পরিস্থিতি ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা কথার মাধ্যমে সহজ করে তুলতে পারেন। এঁদের বুদ্ধিও হয় ক্ষুরধার। যে কোনও বিষয় এঁরা সহজে শিখে ফেলতে পারেন। সে সকল কারণে আশপাশের মানুষজন এঁদের হিংসা করে।

৫: ৫ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত প্রাণবন্ত হন। এঁরা যে কারও সঙ্গে সহজে মিশে যেতে পারেন। পরকে আপন বানিয়ে নেওয়ার মতো অসীম ক্ষমতা দেখা যায় এঁদের মধ্যে। সেই কারণে যে কোনও ক্ষেত্রে এঁরা অত্যন্ত উল্লেখযোগ্যতা পান। ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের কর্মদক্ষতাও হয় প্রশংসনীয়। যে কোনও কাজ এঁরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে করেন। সেই কারণে সফলতা প্রাপ্তিতে এঁদের বিশেষ সুবিধা হয়। এ সকল কারণে আশপাশের মানুষেরা এঁদের হিংসা করেন।

Numerology Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy