ঘরের প্রতিটি কোনার বিশেষ গুরুত্ব রয়েছে। শাস্ত্র তেমনটাই জানাচ্ছে। সেই কারণে ঘরের কোথায় কী রাখা হচ্ছে সে বিষয়ে বিশেষ নজর দিতে বলেন জ্যোতিষীরা। অন্যথায় ঘটে অমঙ্গল। বাস্তুশাস্ত্রে ঘরের দরজাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সদর দরজা তো বটেই, অন্যান্য ঘরের দরজাগুলিকেও কম গুরুত্ব দেওয়া হয় না। বহু বাড়িতেই দরজার পিছনে নানা জিনিস ঝুলিয়ে রাখা হয়। তবে কিছু জিনিস রয়েছে যা দরজার পিছনে ঝোলানো উচিত নয়। এতে বাস্তুর অমঙ্গল হয়। কোন জিনিসগুলি দরজার পিছনে ঝোলানো বা রাখা উচিত নয়, জেনে নিন।
আরও পড়ুন:
দরজার পিছনে কোন জিনিসগুলি রাখা উচিত নয়?
- দরজার পিছনে জুতো বা চটি রাখা অনুচিত। বিশেষ করে নোংরা বা ছেঁড়া জুতো দরজার পিছনে রাখা যাবে না। এর ফলে সংসারে অশান্তি উত্তরোত্তর বৃদ্ধি পাবে।
- ভেজা জিনিসপত্র, যেমন তোয়ালে, গামছা, জামাকাপড় প্রভৃতি দরজার পিছনে রাখা যাবে না। এতে বাস্তুর উপর রাহুর খারাপ প্রভাব পড়ে বলে মনে করা হয়।
- কোনও নোংরা জিনিস দরজার পিছনে রাখা যাবে না। এতে মানসিক প্রশান্তি বিঘ্নিত হয়।
আরও পড়ুন:
- অনেক বাড়িতেই দরজার পিছনে ওষুধের ব্যাগ ঝুলিয়ে রাখতে দেখা যায়। এই কাজটি করা মোটেও উচিত নয় বলে জানাচ্ছে শাস্ত্র।
- বিগত বছরের ক্যালেন্ডার, পুরনো কাগজপত্র প্রভৃতি দরজার পিছনে জমিয়ে রাখা যাবে না। এর ফলেও পরিবারের উপর খারাপ প্রভাব পড়ে বলে মনে করা হয়।
- ঝাঁটা, ঝুলঝাড়ু প্রভৃতি জিনিস দরজার পিছনে রাখা অনুচিত।