Advertisement
E-Paper

জুলাইয়ে কোন রাশি দাম্পত্যক্ষেত্রে কেমন ফল পাবে? কাদের সতর্কতা অবলম্বন জরুরি? রাশি মিলিয়ে দেখে নিন

সঙ্গীকে দুঃখ দিয়ে কথা বললে, তাঁর দিকটা না বুঝতে চাইলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এর নেপথ্যে যে গ্রহদের কারসাজি থাকে না তা নয়। জুলাইয়ের শুরুতেই জেনে নিন, সম্পর্ক এ মাসে কোন পথে এগোবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৬ ১২:২৩
relationship astrology

ছবি: এআই সহায়তায় তৈরি।

সম্পর্কে টানাপড়েন থাকা স্বাভাবিক। কোনও মানুষই সর্বদা অপরের মনোমতো কাজ করে চলতে পারেন না। সেই কারণে সম্পর্কে ঝগড়া-অশান্তিও হতেই থাকে। তবে রোজ যদি একই ঘটনা ঘটে তা হলে মুশকিল। তেমনটা হলে সম্পর্কের প্রতি বিতৃষ্ণা চলে আসা অস্বাভাবিক কিছু নয়। অনেক ক্ষেত্রে এমনটা নিজেদের দোষের কারণেই হয়ে থাকে। সঙ্গীকে দুঃখ দিয়ে কথা বললে, তাঁর দিকটা না বুঝতে চাইলে সম্পর্কে দূরত্ব তৈরি হয়। এর নেপথ্যে যে গ্রহদের কারসাজি থাকে না তা নয়। জুলাইয়ের শুরুতেই জেনে নিন, সম্পর্ক এ মাসে কোন পথে এগোবে।

মেষ রাশি: মেষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রপতির অবস্থান অনুযায়ী দাম্পত্যসুখে মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

বৃষ রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রর সঙ্গে বৃহস্পতি এবং দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির দৃষ্টিসম্পর্ক বৃষ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তি পাবেন।

মিথুন রাশি: মিথুন রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে বেশ কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগে তুলনামূলক শুভ ফলপ্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল পাবেন।

কর্কট রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্কের কারণে কর্কট রাশি জুলাই মাসে দাম্পত্যসুখে সুখী হবে। মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন হলেও শুভ বলা যায়। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফল পাবে।

সিংহ রাশি: জুলাইয়ে সিংহ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে রাহুর অবস্থান মিশ্র ফল দান করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও, পরবর্তী ভাগ শুভ।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে শনির অবস্থান হলেও, বৃহস্পতির সঙ্গে দৃষ্টি সম্পর্ক দাম্পত্যসুখে সুখী করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল পাবেন।

তুলা রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির অবস্থানের কারণে তুলা জাতক-জাতিকাদের দাম্পত্য সম্পর্কে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান মঙ্গলের। দৃষ্টি সম্পর্ক রয়েছে শনির সঙ্গে। বেশ কিছু সমস্যা, মনোমালিন্য লেগেই থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: জুলাইয়ের প্রথম ভাগে ধনু জাতক-জাতিকাদের দাম্পত্যসম্পর্কে কিছু সমস্যা থাকলেও, মাসের পরবর্তী ভাগে তুলনামূলক দাম্পত্যসুখ বৃদ্ধি পাবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মকর রাশি: মকর রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান দাম্পত্যসুখে সুখী করলেও মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ বলা যায় না।

কুম্ভ রাশি: জুলাইয়ে দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান কুম্ভ রাশির ব্যক্তিদের দাম্পত্যসুখে বিভিন্ন ভাবে বাধার সৃষ্টি করবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগে কিছু সমস্যা থাকলেও পরবর্তী ভাগ শুভ।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক দাম্পত্যসুখে বাধার কারণ হয়ে দাঁড়াবে। মাসের দ্বিতীয় ভাগ দাম্পত্যসুখের ক্ষেত্রপতির অবস্থান তুলনামূলক শুভ ফল দেবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হবে।

Astrology Astrological Prediction Love and Marriage Love Horoscope

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy