Advertisement
E-Paper

জুলাইয়ে টাকার সমস্যা কাছে ঘেঁষবে না তিন রাশির! বাকিদের আয়ভাগ্য কেমন থাকবে? রাশি মিলিয়ে দেখে নিন

অভাবের সংসারে হুট করে খরচের বোঝা বেড়ে গেলে আরও বেশি সমস্যায় পড়তে হয়। সেই কারণে মাসের প্রথমেই অর্থভাগ্যে কী রয়েছে, না রয়েছে জানতে পারা গেলে সুবিধাই হয়।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১৩:৫৬
money horoscope

ছবি: এআই সহায়তায় তৈরি।

টাকাপয়সার চাহিদা সকলের জীবনেই রয়েছে। অধিকাংশ মানুষই সফলতা বলতে হাতে পর্যাপ্ত টাকা থাকাকেই বোঝেন। হাতে টাকা থাকলে মেজাজ যেমন ভাল থাকে, তেমনই হাতে টাকা না থাকলে মেজাজ বিগড়ে যায়। কোনও কিছুই যেন ভাল লাগে না। অভাবের সংসারে হুট করে খরচের বোঝা বেড়ে গেলে আরও বেশি সমস্যায় পড়তে হয়। সেই কারণে মাসের প্রথমেই অর্থভাগ্যে কী রয়েছে, না রয়েছে জানতে পারা গেলে সুবিধাই হয়। জুলাই মাসে কার অর্থভাগ্যে কী রয়েছে, জেনে নিন।

মেষ রাশি: জুলাইয়ে মেষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে রাহুর অবস্থানের কারণে মিশ্র ফলপ্রাপ্তি হবে। তবে অপ্রত্যাশিত প্রাপ্তি হতে পারে।

বৃষ রাশি: বৃষ জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে শনির অবস্থান হলেও বৃহস্পতির সঙ্গে দৃষ্টিসম্পর্ক থাকায় শুভ ফলপ্রাপ্তি হবে।

মিথুন রাশি: আয়ক্ষেত্র অধিপতির অবস্থান অনুযায়ী মিথুন রাশির জাতক-জাতিকাদের আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

কর্কট রাশি: কর্কটের আয়ক্ষেত্রে অবস্থান মঙ্গলের, দৃষ্টিসম্পর্ক শনির সঙ্গে। আয়ের ক্ষেত্রে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।

সিংহ রাশি: জুলাইয়ের প্রথম ভাগে সিংহ জাতক-জাতিকাদের আশানুরূপ আয় না হলেও, মাসের পরবর্তী ভাগে তুলনামূলক আয় বৃদ্ধি পাবে।

কন্যা রাশি: কন্যা জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান। প্রথম ভাগে আয়ের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তি হলেও, মাসের দ্বিতীয় ভাগে ফলের পরিবর্তন হবে।

তুলা রাশি: আয়ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় তুলা জাতক-জাতিকাকে বাধার সম্মুখীন হতে হবে।

বৃশ্চিক রাশি: জুলাইয়ে বৃশ্চিক জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক মাসের প্রথম ভাগে বাধাবিঘ্নের কারণ হয়ে দাঁড়াবে। মাসের দ্বিতীয় ভাগে আয়পতির অবস্থান তুলনামূলক শুভ ফল দেবে।

ধনু রাশি: আয়ক্ষেত্র পতির অবস্থান অনুযায়ী ধনু রাশির আয়ের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তির সম্ভাবনা।

মকর রাশি: মকর জাতক-জাতিকাদের আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতি এবং আয়ক্ষেত্র অধিপতির দৃষ্টিসম্পর্ক শুভ ফল দান করবে।

কুম্ভ রাশি: আয়ের ক্ষেত্রে কুম্ভ জাতক-জাতিকারা মাসের প্রথম ভাগে আশানুরূপ সুফল না পেলেও, পরবর্তী অর্ধে তুলনামূলক শুভ ফল পাবেন।

মীন রাশি: মীন জাতক-জাতিকারা আয়ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্কের কারণে জুলাই মাসে শুভ ফল পাবেন। মাসের দ্বিতীয় ভাগে ফলের সামান্য পরিবর্তন হলেও শুভ বলা যায়।

Financial Horoscope Money Astrology Astrology Astrological Prediction

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy