Advertisement
E-Paper

উপহার দেওয়ার সময় এই ভুলগুলি করলে ভাঙতে পারে সম্পর্ক, বাড়তে পারে তিক্ততা, কী বলছে বাস্তুশাস্ত্র?

ভালবাসার মানুষদের দামি উপহার দিলেই তা সম্পর্ক মধুর করতে পারে না। বাস্তুমতে কিছু কিছু উপহার সম্পর্কে তিক্ততা তৈরি করতে পারে। সঠিক উপহার না দিলে সৌভাগ্য-সমৃদ্ধি কিছুই স্পর্শ করে না।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০২ জুলাই ২০২৬ ১১:৩০

ছবি: এআই সহায়তায় তৈরি।

বাস্তুশাস্ত্র অনুযায়ী, উপহার আদান-প্রদান করলে সম্পর্কে পারস্পরিক ভালবাসা এবং সৌহার্দ্য বৃদ্ধি পায়। তবে, কিছু জিনিস উপহার হিসাবে দিলে তা সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করতে পারে। কোনও কোনও ক্ষেত্রে তা সম্পর্কে তিক্ততাও তৈরি হতে পারে। বাস্তুমতে উপহার দেওয়ার সময় যে ভুলগুলি এড়িয়ে চলা উচিত, তা নিয়ে বিস্তারে আলোচনা করা হল—

ধারালো জিনিস

কাঁচি, ছুরি, তরোয়াল বা কোনও ধারালো বস্তু কখনওই উপহার দেওয়া উচিত নয়। বাস্তুমতে, এই ধরনের জিনিস নেতিবাচক শক্তি আকর্ষণ করে এবং এর ফলে বন্ধু বা পরিবারের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ ঘটতে পারে।

ঘড়ি

অনেকেই ঘড়ি উপহার দিতে পছন্দ করেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী তা শুভ বলে গণ্য করা হয় না। মনে করা হয়, ঘড়ি উপহার দিলে উপহারদাতা নিজেদের ভাল সময়ের পাশাপাশি খারাপ সময়ও অন্যকে দিয়ে দেন। আবার কোনও কারণে ঘড়িটি বন্ধ হয়ে গেলে তা সম্পর্কের অগ্রগতি থামিয়ে দিতে পারে।

অ্যাকোয়ারিয়াম

জলপ্রপাতের ছবি, ফোয়ারা বা ছোট মাছের অ্যাকোয়ারিয়াম উপহার দেওয়া এড়িয়ে চলুন। বাস্তুমতে, প্রবাহিত জলের ছবি বা অন্য কোনও উপহার দিলে যিনি তা গ্রহণ করছেন তাঁর আর্থিক ক্ষতি হতে পারে। এমনকি, তার প্রভাব সম্পর্কের উপরেও পড়তে পারে।

ডুবন্ত জাহাজ

টাইটানিক অথবা যে কোনও ডুবে যাওয়া জাহাজের ছবি বা শো-পিস বাস্তুমতে নেতিবাচকতার প্রতীক। এটি ঘরে রাখলে অশান্তি বাড়ে এবং সম্পর্কে অমঙ্গল ডেকে আনে।

দেব-দেবীর মূর্তি

উপহার হিসাবে গণেশ বা অন্য কোনও দেব-দেবীর মূর্তি দেওয়ার চল প্রায়ই দেখা যায়। তবে বাস্তুমতে, যাঁকে এই উপহার দেওয়া হয় তিনি যদি সেই মূর্তির সঠিক নিয়ম মেনে পুজো বা যত্ন না করতে পারেন, তবে তার প্রভাব বিপরীত হতে পারে। বিশেষ করে মহাকালী বা নটরাজের মূর্তি বা ছবি উপহার দেওয়া একেবারেই অনুচিত।

কালো রঙের পোশাক

কালো রং শনিদেবের সঙ্গে সম্পর্কিত এবং বাস্তুমতে এই রং নেতিবাচকতার প্রতীক বলে মনে করা হয়। সে কারণে ভালবাসার মানুষকে কালো রঙের পোশাক বা সেই রঙের অন্য কোনও জিনিস উপহার দিলে তা সম্পর্কে ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে।

Vastu Remedies Gift Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy