রং নিয়ে শাস্ত্রে নানা মতবাদ দেওয়া রয়েছে। কিছু রংকে যেমন শুভ মনে করা হয়, তেমনই বহু রং অশুভ হিসাবে পরিচিত। সেই কারণে বিশেষ কাজে বিভিন্ন রং পরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে রঙের ক্ষমতা বহু মানুষের কাছেই অজানা। শাস্ত্রমতে, নির্দিষ্ট কাজে নির্দিষ্ট রঙের জামা পরায় সুফলপ্রাপ্তি হয়। কাজটি সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ার সম্ভাবনা দৃঢ় হয়। কোন ক্ষেত্রে কী রঙের ব্যবহার শুভ, জেনে নিন।
আরও পড়ুন:
- কোনও আধ্যাত্মিক ক্ষেত্রে গেলে সর্বদা গাঢ় রঙের জামা পরে যাওয়ার নিদান দিচ্ছে শাস্ত্র। এর ফলে সেই স্থানের শুভ শক্তিগুলি আপনার দিকে আকৃষ্ট হয়। জীবন পজ়িটিভ শক্তিতে ভরে ওঠে।
- কোনও অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে, হাসপাতালে বা শ্মশানে যাওয়ার সময় সর্বদা সাদা বা হালকা রঙের জামা পরে যান। এ ছাড়া কোনও নেগেটিভ মানুষের সঙ্গে, অর্থাৎ শত্রু বা এমন কোনও ব্যক্তি যে আপনার ক্ষতি করতে পারেন, তাঁদের সঙ্গে দেখা করার থাকলেও হালকা রঙের জামা পরা শ্রেয়। এতে সে সমস্ত অঞ্চলে থাকা অশুভ শক্তি বা সে সমস্ত মানুষের বদ মতলব থেকে নিজেকে রক্ষা করা যায়।
আরও পড়ুন:
- সম্পর্কজনিত কোনও আলোচনায় বা পরিবারের কোনও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এমন সময় নীল রঙের জামা পরার চেষ্টা করুন। এর ফলে ভারসাম্য বজায় রাখতে সুবিধা হয়। বাচনক্ষমতার দ্বারা সকলকে মুগ্ধ করা যায়।
- সফলতাকে নিজের দিকে আকৃষ্ট করতে অফিসের ডেস্কে বা পড়ার টেবিলে হলুদ রঙের কোনও মূর্তি বা ফুল রাখুন। এ ছাড়া চাকরির ইন্টারভিউতেও হলুদ রঙের জামা পরুন। সফলতা প্রাপ্তিতে সুবিধা হবে।
- সদর দরজার পাশে লাল রঙের কোনও মূর্তি রাখতে পারেন। সবচেয়ে ভাল হয় যদি সদর দরজার দু’পাশে লাল রং দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে রাখেন। এর ফলে ক্ষমতা আপনার দিকে আকৃষ্ট হবে। সফলতা প্রাপ্তিতেও সাহায্য করবে।