অশ্বত্থপাতায় দেবদেবীর বাস রয়েছে বলে মনে করা হয়। অশ্বত্থপাতা নানা কাজে ব্যবহার করা হয়। জ্যোতিষশাস্ত্রে অশ্বত্থপাতা দিয়ে করা বেশ কিছু টোটকার কথা বলা হয়েছে। সেগুলি করলে জীবন আরও দ্রুত গতিতে ছুটতে শুরু করবে বলে জানাচ্ছে শাস্ত্র। চোখে পড়ার মতো উন্নতি হবে। কী করতে হবে, জেনে নিন।
আরও পড়ুন:
টোটকা:
১) টাকা-পয়সা বৃদ্ধি করতে বৃহস্পতিবার একটা অশ্বত্থপাতায় গঙ্গাজল ছিটিয়ে মানিব্যাগে এবং টাকা রাখার জায়গায় রেখে দিন।
২) যে কোনও গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে একটা অশ্বত্থপাতায় সামান্য হিং মাখিয়ে নিজের মাথার উপর দিয়ে ঘড়ির কাঁটার দিকে সাত বার ঘুরিয়ে নিয়ে প্রবাহিত জলে ভাসিয়ে দিন।
আরও পড়ুন:
৩) অর্থ আকৃষ্ট করতে একটা অশ্বত্থপাতা নিয়ে (তবে অশ্বত্থপাতাটা গাছ থেকে তুললে হবে না, ঝরে পড়া পাতা হতে হবে) তার উপর দই, সাদা চন্দন এবং হলুদ একসঙ্গে মিশিয়ে ‘হ্রিং’ লিখে সিন্দুকে রেখে দিন।
৪) অর্থকষ্ট দূর করতে সাতটা অশ্বত্থপাতায় ঘি এবং হলুদ মাখিয়ে যে কোনও মন্দিরে দান করে আসুন। লোকচক্ষুর অগোচরে এই কাজ করতে পারলে বেশি ভাল ফল পাবেন।
আরও পড়ুন:
৫) চাল রাখার পাত্রে একটা অশ্বত্থপাতা রেখে দিলে অর্থ কখনও বাড়িছাড়া হয় না বলে মনে করা হয়।
৬) অশ্বত্থপাতার মালা তৈরি করে মঙ্গলবার হনুমানজির গলায় পরালে নানা সমস্যার সমাধান হয়। তবে মালা তৈরির সময় হনুমানচালিশা পাঠ করুন এবং মনস্কামনা বলুন। এতে ইচ্ছা দ্রুত পূরণ হয়।