Advertisement
E-Paper

মলমাস জ্যৈষ্ঠ শ্রীবিষ্ণুর পুজোর জন্য শ্রেষ্ঠ! সপ্তাহের কোন দিন পুজো করবেন? কোন নিয়মগুলি মেনে চলা জরুরি?

জ্যৈষ্ঠ মাসটি শ্রীবিষ্ণুর আরাধনার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। এর ফলে নানা দিক থেকে শুভ ফলপ্রাপ্তি হওয়া সম্ভব। কী উপায়ে পুজো করবেন এবং তাঁর পুজোর জন্য কোন দিনটি শ্রেষ্ঠ, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২০ মে ২০২৬ ০৭:৫৭
vishnu

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শুরু হয়ে গিয়ে বাংলা বর্ষ ১৪৩৩-র দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ। এমনিতে জ্যৈষ্ঠ মাসে শুভ কাজের নানা দিন থাকে। কিন্তু চলতি বছর জ্যৈষ্ঠ মাস মলমাস বা অধিক মাস হিসাবে পালিত হচ্ছে। সেই কারণে এই মাসে কোনও শুভ কাজ করা যাবে না। তবে জ্যৈষ্ঠ মাসটি শ্রীবিষ্ণুর আরাধনার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। এর ফলে নানা দিক থেকে শুভ ফলপ্রাপ্তি হওয়া সম্ভব। কী উপায়ে পুজো করবেন এবং তাঁর পুজোর জন্য কোন দিনটি শ্রেষ্ঠ, জেনে নিন।

শ্রীবিষ্ণুকে পুজো করার শুভ দিন কোনটি?

শাস্ত্রমতে, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার শ্রীবিষ্ণুর আরাধনা করার জন্য শ্রেষ্ঠ। অনেকেই এই দিনটিকে লক্ষ্মীর বার হিসাবে পালন করেন। তাতে ভুল কিছু নেই, কিন্তু শাস্ত্রমতে, দিনটির সঙ্গে শ্রীবিষ্ণুরও সম্পর্ক রয়েছে। এ ছাড়া যে কোনও একাদশী তিথিতে শ্রীবিষ্ণুর পুজো করা যেতে পারে। এর ফলে খুব ভাল ফলপ্রাপ্তি হবে।

পুজোর উপায়:

শ্রীবিষ্ণুকে পুজো করার জন্য বিশেষ কোনও নিয়ম মানতে হয় না। পুরোহিত ডেকেই পুজো করাতে হবে এমন কোনও বাধ্যবাধকতাও নেই। সহজ উপায়ে নিজের মনোমতো নৈবেদ্য দিয়ে পুজো করলেই তিনি তুষ্ট হন। তবে মনে তাঁর ক্ষমতার প্রতি ভক্তি এবং বিশ্বাস রাখা জরুরি।

  • প্রতি বৃহস্পতিবার এবং একাদশী তিথিতে ব্রাহ্মমুহূর্তে নদীতে স্নান করতে পারলে খুব ভাল হয়। সেটি সম্ভব না হলে বাড়ির নিকটবর্তী কোনও জলাশয়ে স্নান করলেও চলবে।
  • পুজো দেওয়ার স্থানটি পরিষ্কার করে নিতে হবে। শুদ্ধ বসন পরে পুজোর কাজে বসতে হবে।
  • হলুদ রং শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। হলুদ রঙের মিষ্টি এবং ফুল-সহ শ্রীবিষ্ণুর পুজো করে পারলে খুব ভাল হয়।
  • শ্রীবিষ্ণুর পুজোর তুলসীপাতার ব্যবহার আবশ্যিক। নৈবেদ্য হিসাবে সিন্নিও দেওয়া যেতে পারে। পুজোর পর সেই সিন্নি বাড়ির লোকজন ছাড়া প্রতিবেশীদের মধ্যেও ভাগ করে দিতে পারলে খুব ভাল হয়।
  • শ্রীবিষ্ণুর সামনে বসে ‘ওম নমো ভগবতে বাসুদেবার নমো’ মন্ত্রটি ১০৮ বার পাঠ করতে পারলে খুব ভাল ফলপ্রাপ্তি হয় বলে বিশ্বাস।
  • সব শেষে আরতি সেরে পুজো সম্পন্ন করুন।
  • পুজো করার আগে পর্যন্ত উপবাস রেখে পুজো করলে এবং পুজোর শেষে নিরামিষ আহার গ্রহণ করতে পারলে খুব ভাল হয়। না পারলেও ক্ষতি নেই। তবে নিরামিষ আহার গ্রহণ করাই শ্রেষ্ঠ বলে মনে করা হয়।
Vishnu Puja Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy