Advertisement
E-Paper

শনির নক্ষত্র পরিবর্তনে নানা ক্ষেত্রে সমস্যা বৃদ্ধির আশঙ্কা, কপালে দুঃখের মেঘ তিন রাশির ব্যক্তিদের! তালিকায় কারা?

শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশি যেমন ভাল ফল পাবেন, তেমনই কিছু রাশিকে ভুগতেও হবে। খারাপ ফলের পরিমাণ আরও বাড়বে যখন শনি জন্মছকে খারাপ অবস্থানে থাকবে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৮ মে ২০২৬ ১৫:০০
saturn

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৭ মে, রবিবার রেবতী নক্ষত্রে প্রবেশ করেছে শনি। রেবতী হল বুধের নক্ষত্র। রেবতী নক্ষত্রে শনির অবস্থানের ফলাফলস্বরূপ সমস্ত রাশিকেই কিছু না কিছু ফল ভোগ করতে হবে। শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কিছু রাশি যেমন ভাল ফল পাবেন, তেমনই কিছু রাশিকে ভুগতেও হবে। ফল কতটা খারাপ হবে তা নির্ভর করছে আমাদের জীবনধারার উপর। এরই সঙ্গে কোষ্ঠীতে শনি কী অবস্থানে রয়েছে সেটি বিচার করাও গুরুত্বপূর্ণ। জেনে নিন কারা খারাপ ফল পাবেন।

শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কারা সমস্যায় পড়তে পারেন?

মেষ: মেষ জাতক-জাতিকারা বর্তমানে শনির কুদৃষ্টিতে রয়েছেন। শনির নক্ষত্র পরিবর্তন তাঁদের জন্য সময় আরও খারাপ করে তুলতে পারে বলে মনে করা হচ্ছে। যে কোনও ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সমস্ত কাজ বুঝেশুনে, মন দিয়ে করার চেষ্টা করুন। কাজে ফাঁকি দিলে সমস্যা আরও বাড়বে। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অতিরিক্ত রাগ আপনার জন্য কোনও বিপদ ডেকে আনতে পারে বলে মনে করা হচ্ছে।

তুলা: এই সময়কাল তুলা জাতক-জাতিকাদের ভাল যাবে না বলে মনে করা হচ্ছে। সহকর্মীরা আপনার থেকে এগিয়ে যাবেন, যা আপনাকে দুঃখ দেবে। হতাশাগ্রস্ত হয়ে পড়বেন। নিজের কর্মদক্ষতা বাড়ানোর বিষয়ে মন দিন। কে কী বলছে সে সবে যত কম কান দেবেন, ততই আপনার জন্য ভাল। ভাই-সম কোনও ব্যক্তির অসুস্থতার খবর পেতে পারেন। অবিবাহিত জাতক-জাতিকাদের বিয়েতে বাধা আসতে পারে।

মীন: শনির সাড়েসাতি চলছে মীন রাশির ব্যক্তিদের। তারই মধ্যে শনির নক্ষত্র পরিবর্তন এঁদের জন্য আরও সমস্যার হয়ে উঠবে। অর্থের দিক দিয়ে দারুণ ক্ষতির সম্মুখীন হতে হবে। এই সময় ভুলেও কোথাও বিনিয়োগ করে বসবেন না। লাভের বদলে ক্ষতির আশঙ্কাই বেশি দেখা যাচ্ছে। ফাটকা থেকে দূরে থাকবেন। কর্মক্ষেত্রে বুঝেশুনে কথা বলবেন, না হলে সমস্যা বৃদ্ধি পাবে। সময় যতই কঠিন হোক, ধৈর্য হারালে চলবে না। মাথা ঠান্ডা রাখতে হবে।

Saturn Saturn Transit Saturn Effect Astrology Astrological Prediction Unlucky Zodiac Signs
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy