Advertisement
E-Paper

শুধু জলে হবে না, জীবনে উন্নতির প্লাবন আনতে তুলসীগাছে অর্পণ করুন বিশেষ চার জিনিস! সুখের অন্ত থাকবে না

জল বাদে আরও বিশেষ কিছু জিনিস রয়েছে যা তুলসীগাছে অর্পণ করলে জীবনের নানা সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৮:০৭
tulsi plant

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় প্রতিটি হিন্দু বাড়িতেই তুলসীগাছ থাকে। তুলসীমঞ্চ না থাকলেও, নিদেনপক্ষে একটা তুলসীগাছের দেখা পাওয়াই যায়। হিন্দু ধর্মে বিশ্বাসীরা মনে করেন, তুলসীগাছের সঙ্গে ভগবান বিষ্ণু এবং ধনসম্পদের দেবী লক্ষ্মীর সংযোগ রয়েছে। পবিত্র এই গাছকে মা লক্ষ্মীর প্রতিরূপ হিসাবে কল্পনা করা হয়। মনে করা হয়, যে বাড়িতে একটি সতেজ তুলসী গাছ থাকে, সেখানে কোনও অমঙ্গল বা নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না। সনাতন মতে, তুলসীগাছে প্রতি দিন দু’বেলা প্রদীপ এবং ধূপকাঠি জ্বালালে এবং জল দিলে খুব ভাল ফলপ্রাপ্তি হয়। জীবন থেকে দূর হয় সকল প্রকার অশুভ শক্তি। সংসার সুখ-শান্তিতে ভরে ওঠে। তবে আরও বিশেষ কিছু জিনিস রয়েছে যা তুলসীগাছে অর্পণ করলে জীবনের নানা সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব। তেমনটাই জানাচ্ছে শাস্ত্র। কোন জিনিসগুলি অর্পণ করতে হবে, জেনে নিন।

তুলসীগাছে কোন জিনিস অর্পণে কী ফলপ্রাপ্তি হয়?

  • তুলসীগাছে কাঁচা দুধ অর্পণ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি মেলে। আয়ের নতুন পথ খুঁজে পাওয়া যায় বলে মনে করা হয়। তবে অতিরিক্ত পরিমাণ কাঁচা দুধ দেওয়া যাবে না। এতে গাছের ক্ষতি হয়ে যেতে পারে। তাই একদম অল্প পরিমাণ কাঁচা দুধ দিন।
  • আতপ চালের সঙ্গে হলুদ গুঁড়ো মিশিয়ে তুলসীগাছের গোড়ায় অর্পণ করলে লক্ষ্মীদেবীর কৃপা লাভ করা যায় বলে মনে করা হয়। এর ফলে সংসারে সুখশান্তি বৃদ্ধি পায়।
  • অল্প পরিমাণ নুন নিয়ে তুলসীগাছের গোড়ায় দিয়ে দিন। সপ্তাহে এক দিন করে এই বিশেষ কাজটি করুন। বাড়ির সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে। জীবন আনন্দে ভরে উঠবে।
  • দাম্পত্যজীবনের সকল অশান্তি কাটিয়ে উঠতে এবং সম্পর্কের মধুরতা বৃদ্ধি করতে তুলসীগাছে সিঁদুর অর্পণ করুন। তবে গাছের গোড়ায় দেওয়ার থেকে তেল-সিঁদুর গোলার টিপ টবের মধ্যে লাগিয়ে দেওয়াই বেশি ভাল বলে মনে করা হয়। এ ক্ষেত্রে বিজোড় সংখ্যা, অর্থাৎ তিনটি বা পাঁচটি টিপ দিতে হবে।
Tulsi plant Tulsi Plant Care Astrology Astro Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy