আইপিএলে এ বারই প্রথম ধারাবাহিক ভাবে সুযোগ পাচ্ছেন অনুকূল রায়। সেই সুযোগ কাজেও লাগিয়েছেন তিনি। ব্যাট ও বল হাতে ধারাবাহিক ভাবে ভাল খেলার পুরস্কার পেয়েছেন অনুকূল। ভারত ‘এ’ দলে সুযোগ পেয়েছেন তিনি। হর্ষ দুবের পরিবর্তে নেওয়া হয়েছে তাঁকে।
আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের সিরিজ়ে নেওয়া হয়েছে হর্ষকে। সেই জন্য ভারত ‘এ’ দলের হয়ে খেলতে পারবেন না তিনি। স্পিনারের বদলে এক স্পিনারকে নেওয়া হয়েছে দলে। অনুকূলকে ভারত ‘এ’ দলে নেওয়ার কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
২০১৮ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছেন অনুকূল। সেই প্রতিযোগিতায় ১৪ উইকেট নিয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। যুগ্মভাবে সর্বাধিক উইকেটের মালিক ছিলেন ঝাড়খণ্ডের এই ছেলে। পৃথ্বী শ’য়ের নেতৃত্বাধীন দলকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি।
আরও পড়ুন:
৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত শ্রীলঙ্কার মাটিতে ত্রিদেশীয় সিরিজ় খেলবে ভারত ‘এ’। শ্রীলঙ্কা ও ভারত ছাড়া তৃতীয় দল হিসাবে সেই সিরিজ়ে রয়েছে আফগানিস্তান। ভারতীয় দলের অধিনায়ক তিলক বর্মা। সহ-অধিনায়ক রিয়ান পরাগ। আইপিএলে ভাল খেলা প্রিয়াংশ আর্য, প্রভসিমরন সিংহ, আয়ুষ বদোনিদের নেওয়া হয়েছে ১৫ জনের দলে। সুযোগ পেয়েছে চলতি আইপিএলে বিধ্বংসী ব্যাটিং করে কমলা টুপির দৌড়ে সকলের উপরে থাকা ১৫ বছরের বৈভব সূর্যবংশীও।
ভারত ‘এ’ দল— তিলক বর্মা (অধিনায়ক), রিয়ান পরাগ (সহ-অধিনায়ক), প্রিয়াংশ আর্য, বৈভব সূর্যবংশী, প্রভসিমরন সিংহ, আয়ুষ বদোনি, নিশান্ত সান্ধু, সূর্যাংশ শেরগে, কুমার কুশাগ্র, বিপরাজ নিগম, যশ ঠাকুর, যুদ্ধবীর সিংহ, অংশুল কম্বোজ, আরশাদ খান, অনুকূল রায়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৩:৩৭
নিজের পায়ে নিজেই কুড়ুল কেকেআরের! অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, কোপ পড়তে পারে রবিবারের ম্যাচে -
১২:১৮
ইডেনে বিতর্কে কেকেআর! অঙ্গকৃশের মাথায় চোট না আঙুলে, কোন নিয়মে নামলেন তেজস্বী, উঠছে প্রশ্ন -
০৩:১১
প্রথম ছয় ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে কেকেআর, কোন মন্ত্রে? মুম্বইকে হারিয়ে জানালেন রাহানে -
০০:১৭
মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকল কেকেআর, রবিতে দিল্লির বিরুদ্ধে মহারণ, রাহানেদের নজর থাকবে বৈভবদের দিকেও -
২২:৫২
আইপিএলে খেলার সুযোগ পাক পেসারের! পরের বছর নিলামে নাম লেখাতে পারেন আমির