কখনও রিল বা ভ্লগ বানিয়ে, কখনও বর্ণবিদ্বেষী মন্তব্য করে আবার কখনও দলের খবর বান্ধবীকে জানিয়ে বিতর্কে পড়েছেন অর্শদীপ সিংহ। আরও এক বার বিতর্কে জড়ালেন তিনি। এ বার বান্ধবীকে নিয়ে পঞ্জাব কিংসের টিমবাসে উঠলেন তিনি। শুরু হয়েছে বিতর্ক। যে ভাবে তিনি বার বার ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ অমান্য করছেন, তাতে তাঁর শাস্তির দাবিও তুলেছেন অনেকে।
গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে লখনউ গিয়েছে পঞ্জাব। বিমানবন্দরে নামার পর দেখা যায়, অর্শদীপের সঙ্গেই রয়েছেন তাঁর বান্ধবী তথা অভিনেত্রী ও মডেল সমরীন কৌর। অর্শদীপের সঙ্গেই পঞ্জাবের টিমবাসে উঠে হোটেলের উদ্দেশে রওনা দেন সমরীন।
এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকের মতে, যেখানে বোর্ড স্পষ্ট করে দিয়েছে যে, কোনও ভাবেই বান্ধবী বা স্ত্রীদের ক্রিকেটারদের সঙ্গে রাখা যাবে না, সেখানে কী ভাবে বান্ধবীকে নিয়ে টিমবাসে উঠলেন অর্শদীপ। তাঁকে দেখে তো বাকিরাও এই কাজ করতে পারেন। বোর্ডের নির্দেশিকা মেনে চলা প্রত্যেকের কর্তব্য। বোর্ডের উচিত, অর্শদীপের বিরুদ্ধে পদক্ষেপ করা। যদিও এই বিষয়ে এখনও কিছু জানায়নি। অর্শদীপও কোনও মন্তব্য করেননি।
কয়েক দিন আগে অভিযোগ উঠেছিল, দলের ভিতরের খবর বান্ধবীকে জানিয়েছেন অর্শদীপ। সমরীন সেই খবর দিয়েছেন বুকিদের। যদিও তার সত্যতা এখনও জানা যায়নি। তার মাঝেই তিলক বর্মাকে বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগ উঠে তাঁর বিরুদ্ধে।
শুধু অর্শদীপ নন, হার্দিক পাণ্ড্য, ঈশান কিশন, যশস্বী জয়সওয়ালদের মতো ক্রিকেটারদের সঙ্গে ঘুরছেন তাঁদের বান্ধবী বা প্রেমিকারা। এতে সাজঘরের পরিবেশ, দলীয় শৃঙ্খলা এবং অনুশীলনে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিসিসিআই কর্তারা। ক্রিকেটারদের একাংশের এই প্রবণতায় লাগাম টানতে নতুন নিয়ম আনার কথা ভাবছেন তাঁরা।
কয়েক জন ক্রিকেটারের বান্ধবী বা প্রেমিকা নেটপ্রভাবী। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নেটপ্রভাবী বান্ধবী বা প্রেমিকাদের নিয়েই চিন্তিত বিসিসিআই কর্তারা। তাঁদের মধ্যে কেউ কেউ অতীতে সমাজমাধ্যমে বেটিং অ্যাপের প্রচার করেছেন বলে অভিযোগ। এতে আইপিএল এবং বোর্ডের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্তাদের আশঙ্কা এই বান্ধবী বা প্রেমিকারা সংবেদনশীল বিষয় ফাঁস করে দিতে পারেন। তাতে প্রশ্নের মুখে পড়তে পারে ভারতীয় ক্রিকেট।
আরও পড়ুন:
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ‘‘এখনই লাগাম টানা না হলে ভবিষ্যতে বড় সমস্যা হতে পারে। আমরা দেখছি কোনও কোনও ক্রিকেটার বান্ধবী বা প্রেমিকার জন্য টিম বাসকেও অপেক্ষা করাচ্ছে। কেউ কেই একই হোটেলে থাকছেন। আমরা বুঝতে পারছি না, এ সব কী করে হচ্ছে। বিসিসিআই তো এমন কোনও নিয়ম করেনি। শুধুমাত্র স্ত্রী এবং পরিবারের সদস্যদেরই ছাড় দেওয়া রয়েছে নিয়মে। কিন্তু বান্ধবী বা প্রেমিকাদের এ ভাবে সর্বক্ষণ সঙ্গে রাখার অনুমতি কারা দিলেন, তা খতিয়ে দেখা হবে।’’
বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া দশটি ফ্র্যাঞ্চাইজিকে পেশাদারিত্ব এবং শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন লিখিত ভাবে। ওই নির্দেশিকায় প্রধান যে বিষয়গুলি বলা হয়েছে—
· টিম ম্যানেজারের লিখিত অনুমতি ছাড়া হোটেলে ক্রিকেটার বা সাপোর্ট স্টাফেদের ঘরে কোনও বাইরের ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
· অতিথিদের সঙ্গে শুধুমাত্র হোটেলের লবি বা রিসেপশনে দেখা করা যাবে।
· হানি ট্র্যাপিং এবং যৌন হেনস্থার মতো আইনি জটিলতা এড়াতে এই সতর্কতা অবলম্বন করা হয়েছে।
· হোটেল থেকে বার হওয়ার আগে ক্রিকেটার এবং কর্মীদের অবশ্যই সিকিউরিটি লিয়াজোঁ অফিসার বা টিম ইন্টিগ্রিটি অফিসারকে জানাতে হবে।
· ব্যক্তিগত বা বিনোদনের কারণে বাইরে গেলেও টিম ম্যানেজারকে আগে থেকে অবহিত করা বাধ্যতামূলক।
· ম্যাচ চলাকালীন ডাগআউট, সাজঘর বা মাঠে দল মালিকেরা ক্রিকেটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন না।
· পিএমওএ (প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়ালস অ্যাকসেস) প্রোটোকল লঙ্ঘন করাকে গুরুতর অপরাধ হিসেবে দেখা হবে।
· রিয়ান পরাগ এবং যুজবেন্দ্র চাহালের ভ্যাপিং সংক্রান্ত বিতর্কের পর বিসিসিআই স্পষ্ট করেছে যে, মাঠ, সাজঘর, ডাগআউট এবং টিম হোটেলে ই-সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ।
· ভারতে ই-সিগারেট আইনত নিষিদ্ধ, তাই এটি সেবন করলে শাস্তিমূলক ব্যবস্থার পাশাপাশি আইনি পদক্ষেপও করা হতে পারে।
বিসিসিআই নির্দেশ দিয়েছে যে, এই নির্দেশিকা পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে একটি বাধ্যতামূলক ব্রিফিং করতে হবে এবং সমস্ত ক্রিকেটার ও কর্মীদের কাছ থেকে নিয়ম মানার লিখিত প্রতিশ্রুতি নিতে হবে।
যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তবে বিসিসিআই নিম্নলিখিত পদক্ষেপ নিতে পারে:
· সংশ্লিষ্ট ব্যক্তি বা ফ্র্যাঞ্চাইজিকে শো কজ় নোটিস পাঠানো।
· বিশাল অঙ্কের আর্থিক জরিমানা।
· চলতি বা পরবর্তী প্রতিযোগিতা থেকে বরখাস্ত বা বহিষ্কার।
· গুরুতর ক্ষেত্রে আইনি পদক্ষেপ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ২৮ মার্চ থেকে শুরু হয়েছে প্রতিযোগিতা। গত বছর প্রয়াত ১১ সমর্থকের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ বার হয়নি উদ্বোধনী অনুষ্ঠান।
- এখনও পর্যন্ত আইপিএলের গ্রুপ পর্বের ৭০টি ম্যাচের সূচি ঘোষণা হয়েছে। প্রথমে ২০টি ম্যাচের সূচি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। পরে বাকি ৫০টি ম্যাচেরও সূচি ঘোষণা করেছে তারা। তবে প্লে-অফের সূচি এখনও ঘোষণা করা হয়নি।
- আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি, পাঁচ বার করে ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্স জিতেছে তিন বার। গত বছর প্রথম বার ট্রফি জিতেছিল বেঙ্গালুরু।
-
১৩:৩৭
নিজের পায়ে নিজেই কুড়ুল কেকেআরের! অঙ্গকৃশের ‘কনকাশন হয়েছে’ বলে দিয়ে বিপদে দল, কোপ পড়তে পারে রবিবারের ম্যাচে -
১২:১৮
ইডেনে বিতর্কে কেকেআর! অঙ্গকৃশের মাথায় চোট না আঙুলে, কোন নিয়মে নামলেন তেজস্বী, উঠছে প্রশ্ন -
০৩:১১
প্রথম ছয় ম্যাচে জয় অধরা থাকার পরেও প্লে-অফের লড়াইয়ে কেকেআর, কোন মন্ত্রে? মুম্বইকে হারিয়ে জানালেন রাহানে -
০০:১৭
মুম্বইকে হারিয়ে প্লে-অফের দৌড়ে থাকল কেকেআর, রবিতে দিল্লির বিরুদ্ধে মহারণ, রাহানেদের নজর থাকবে বৈভবদের দিকেও -
২২:৫২
আইপিএলে খেলার সুযোগ পাক পেসারের! পরের বছর নিলামে নাম লেখাতে পারেন আমির