Advertisement
E-Paper

তালুতে থাকা অজস্র রেখার মধ্যে প্রধান তিনটি, সেগুলির বিচারে ভবিষ্যৎ সম্পর্কে কী জানা যায়? খোঁজ দিলেন জ্যোতিষী

শাস্ত্র জানাচ্ছে, আমাদের তালুতে কমবেশি সাতটি প্রাথমিক রেখা এবং বারোটি সহযোগী রেখা থাকে। যদিও সব রেখা সকলের হাতে স্পষ্ট হয় না বা বোঝা যায় না। হস্তরেখাশাস্ত্র জানাচ্ছে, হাতে থাকা অজস্র রেখার মধ্যে প্রধান হল তিনটি রেখা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৫৫
palm

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হস্তরেখা জ্যোতিষশাস্ত্রের এক গুরুত্বপূর্ণ বিষয়। শাস্ত্রের যে বিষয়ে হস্তরেখা নিয়ে আলোচনা করা হয়, সেই বিষয়কে বলে হস্তরেখাশাস্ত্র বা হস্তরেখাবিদ্যা। জ্যোতিষশাস্ত্রের এই ভাগে হাতের পাতায় থাকা বিভিন্ন দাগ ও চিহ্ন নিয়ে আলোচনা করার পাশাপাশি শরীরে পৃথক পৃথক অঙ্গের গঠন নিয়েও আলোচনা করা হয়। শাস্ত্র জানাচ্ছে, আমাদের তালুতে কমবেশি সাতটি প্রাথমিক রেখা এবং বারোটি সহযোগী রেখা থাকে। যদিও সব রেখা সকলের হাতে স্পষ্ট হয় না বা বোঝা যায় না। হস্তরেখাশাস্ত্র জানাচ্ছে, হাতে থাকা অজস্র রেখার মধ্যে প্রধান হল তিনটি রেখা। সেগুলি হল জীবনরেখা, হৃদয়রেখা এবং মস্তকরেখা। এই তিনটি রেখা কমবেশি সকল প্রাপ্তবয়স্ক ব্যক্তির হাতেই দেখতে পাওয়া যায়। প্রধানত, এই তিনটি রেখা দিয়েই হস্তরেখার বিচার করা হয়।

জীবনরেখা: বুড়ো আঙুলের পাশের অঞ্চল ঘিরে যে রেখাটি থাকে, তাকে জীবনরেখা বলা হয়। এই রেখার সাহায্যে আমাদের শারীরিক সুস্থতা কেমন থাকবে, জীবন কেমন ছন্দে চলবে এ সকল ধারণা দেওয়া সম্ভব। জীবনরেখাটি গভীর হলে মনে করা হয়, জাতকের শরীর-স্বাস্থ্য ভাল থাকে। অন্য দিকে, সেটি হালকা এবং বিচ্ছিন্ন হলে মনে করা হয় স্বাস্থ্যের হানি ঘটতে পারে এবং জীবনে চলার পথে নানা বাধার সম্মুখীন হওয়ার আশঙ্কাও মনে করা হয়।

মস্তকরেখা: তালুর মাঝবরাবর যে রেখাটি থাকে, তাকে বলে মস্তকরেখা। সেই মস্তকরেখা কেমন প্রকৃতির তা বিচারে উক্ত ব্যক্তি পেশাজীবনে কোন দিকে গেলে সফলতা পাবেন তা বলে দেওয়া সম্ভব। পৃথক প্রকৃতির মস্তকরেখা, ভিন্ন পেশায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা নির্দেশ করে থাকে।

হৃদয়রেখা: মস্তকরেখার সমান্তরালে এগিয়ে চলে হৃদয়রেখা। এই রেখা প্রেম, আবেগ, মানসিক পরিস্থিতি, সম্পর্কক্ষেত্রের ভবিষ্যৎ প্রভৃতি নির্দেশ করে। কোন মানুষ জীবনে কত বার প্রেমে পড়তে পারেন, কোনও মানুষের দাম্পত্যজীবন কেমন হবে সে সকল বিষয় সম্বন্ধেও ধারণা দিতে পারে হৃদয়রেখা।

Palmistry Palmistry Markings Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy