চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। সূর্যের আলো চন্দ্রের উপর পড়ে প্রতিফলিত হলে চন্দ্রকে আলোকিত দেখায়। প্রাকৃতিক নিয়মে সূর্য, পৃথিবী এবং চন্দ্র এক সরলরেখায় অবস্থান করলে, পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়ে এবং চন্দ্রগ্রহণ হয়। একই সরলরেখায় অবস্থান করলেও সূর্য, পৃথিবী এবং চন্দ্রের অবস্থানের উপর নির্ভর করে পূর্ণগ্রাস বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ হয়। আগামী ৩ মার্চ, ১৮ ফাল্গুন, মঙ্গলবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। ভারতবর্ষে দৃশ্যমান হবে এটি।
আরও পড়ুন:
-
বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে? ভারতের আকাশে দেখা যাবে কি? আগামী পাঁচ বছরে কতগুলি চন্দ্রগ্রহণ আমরা দেখতে পাব?
-
কারও নাক উঁচু, কারও বা চাপা, ভিন্ন নাকের গড়নের মানুষদের প্রকৃতিও ভিন্ন! নাসিকা-পুরাণের খোঁজ দিলেন জ্যোতিষী
-
দুশ্চিন্তা যদি ‘বন্ধু’ হয়, উদ্বেগ তা হলে ‘বিশেষ বন্ধু’! দুর্ভাবনা-বৃক্ষের ফল খেয়েই দিন কাটায় যে তিন রাশি
ভারতীয় সময় অনুযায়ী:
চন্দ্রের উপচ্ছায়ায় প্রবেশ- দুপুর ২টো ১৩ মিনিট
গ্রহণস্পর্শ (আরম্ভ)- দুপুর ৩টে ২০ মিনিট।
পূর্ণগ্রাস আরম্ভ (নিমীলন)– বিকেল ৪টে ৩৪ মিনিট।
গ্রহণ মধ্য– বিকেল ৫টা ৫ মিনিট।
পূর্ণগ্রাস সমাপ্তি (উন্মীলন)– বিকেল ৫টা ৩৩ মিনিট।
গ্রহণমোক্ষ (সমাপ্তি)– সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট।
চন্দ্রের উপচ্ছায়া ত্যাগ- সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট।
গ্রহণস্থিতি- ৩ ঘণ্টা ২৮ মিনিট।
আরও পড়ুন:
-
উচ্চকণ্ঠে, ফিসফিসিয়ে না মনে মনে, মন্ত্রোচ্চারণের সঠিক নিয়ম কী? কোন উপায়ে মন্ত্রপাঠে সুফল প্রাপ্তি হয়?
-
সমাজের চোখে কুঁড়ে, কিন্তু আদতে কর্মঠ, মনোমতো কাজ না পেলে দক্ষতা প্রকাশ পায় না তিন জন্মসংখ্যার
-
অর্থ থেকে কর্ম, সব ক্ষেত্রে ফুলেফেঁপে উঠবেন, শনি অস্ত যাওয়ায় সৌভাগ্যের উদয় হবে চার রাশির জাতক-জাতিকার!
গ্রহণ দেখা যাবে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর এবং দক্ষিণ আমেরিকা, উত্তর মেরু অঞ্চল, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর থেকে। (উল্লিখিত স্থানের যে অঞ্চলে রাতের আকাশে চন্দ্র দৃশ্যমান হবে, সেই সব অঞ্চল থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে।)
গ্রহণকালে গ্রহের অবস্থান–
মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু এবং চন্দ্র, কুম্ভ রাশিতে রাহু, রবি, মঙ্গল এবং বুধ। মীন রাশিতে শুক্র এবং শনি।