Advertisement
E-Paper

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কাজের সুযোগ, কোন যোগ্যতা থাকলে হবে নিয়োগ? জেনে নিন শর্তাবলি

কোনও সরকারি প্রতিষ্ঠানে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:১৪
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর), কলকাতা। ছবি: সংগৃহীত।

স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে, এমন প্রার্থীরা পেতে পারেন চাকরির সুযোগ। এই মর্মে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট সেকশনে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার নিয়োগ করা হবে। শূন্যপদ একটি।

সংশ্লিষ্ট পদে নিযুক্তের কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিন্টেন্ডেন্ট কিংবা সেকশন অফিসার পদে অন্তত পাঁচ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। তার বয়স ৪০ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কোনও সরকারি প্রতিষ্ঠানে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার মিলবে।

স্থায়ী পদে নিযুক্তের কাজ চলবে। গ্রুপ ‘এ’ বিভাগের অধীনে তাঁকে প্রতি মাসে সপ্তম পে কমিশনের লেভেল ১০ অনুযায়ী বেতন দেওয়া হবে। নিযুক্তের অডিট ছাড়াও ট্যাক্সেশন, প্রোকিয়োরমেন্ট-এর মতো কাজে দক্ষ হওয়া দরকার।

অনলাইন পোর্টাল মারফত আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন। আবেদনের শেষ দিন ২২ জুন। আবেদনমূল্য হিসাবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে।

WB Govt Job Alert Govt Job Vacancy 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy