Advertisement
E-Paper

পেটের নাছোড় মেদ কিছুতেই কমছে না? ১২ সপ্তাহে ৫ ধাপের রুটিন অনুসরণ করুন, কমতে পারে ভুঁড়ি!

শরীরের ফ্যাট কমানোর জন্য কেবল শারীরচর্চা করলে হবে না। জিমের বাইরে আপনার যাপন কেমন, সেটিও এখানে খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করা বেশি জরুরি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মে ২০২৬ ১৪:২৩
ভুঁড়ি কমানোর পন্থা।

ভুঁড়ি কমানোর পন্থা। ছবি: সংগৃহীত।

পেটের মেদ কমানোর চেষ্টা করছেন, কিন্তু ফল মিলছে না? অনেকেই নিয়মিত হাঁটছেন, কেউ জিমে যাচ্ছেন, কেউ আবার খাওয়া কমিয়ে দিচ্ছেন। তবু কোমরের মাপ যেন কমতেই চায় না। এই সমস্যার মুখোমুখি হচ্ছেন অসংখ্য মানুষ। আসলে নাছোড় ভুঁড়ি কমানোর সবচেয়ে বড় কথা হল, কোনও এতে রহস্য নেই, কোনও গোপন কৌশল নেই। সম্প্রতি দিল্লি নিবাসী ফিটনেস প্রশিক্ষক অঞ্জলি সাচান পেটের মেদ কমানোর জন্য ধাপে ধাপে একটি পরিকল্পনার কথা জানিয়েছেন। এতে ওজন কমবে, দীর্ঘ মেয়াদে সুস্থ থাকার দিকেও নজর থাকবে।

তাঁর মতে, শরীরের ফ্যাট কমানোর জন্য কেবল শারীরচর্চা করে হবে না। জিমের বাইরে আপনার যাপন কেমন, সেটিও এখানে খুব গুরুত্বপূর্ণ। ছোট ছোট কিছু অভ্যাস তৈরি করা বেশি জরুরি। নয়তো রাতারাতি ওজন ঝরানো সম্ভব নয়। তাই ৮-১২ সপ্তাহ যদি একনাগাড়ে ৫টি ধাপের রুটিন মেনে চলা যায়, তা হলে পরিবর্তন দেখা যেতে পারে দেহের আকারে।

পেটের মেদ কমানোর জন্য প্রয়োজন রোজের নিয়মশৃঙ্খলা।

পেটের মেদ কমানোর জন্য প্রয়োজন রোজের নিয়মশৃঙ্খলা। ছবি: সংগৃহীত

১. জল খাওয়া: পর্যাপ্ত পরিমাণে জল খেলে হজম ভাল হয়, পেটফাঁপার সমস্যা কম হয়, ব্যায়াম করার সময়ে গায়ে বল মেলে, ত্বক ভাল থাকে এবং বার বার খিদে পাওয়ার সমস্যা কমে। তাই সারা দিনে ২-৩ লিটার জল খেতেই হবে।

২. ঘুমোনো বা বিশ্রাম: পেটের মেদের সঙ্গে ঘুমের গভীর সম্পর্ক রয়েছে। নিয়মিত কম ঘুম হলে খিদে নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে। ফলে বেশি খাওয়ার প্রবণতা দেখা দেয়। আর তা থেকেই জমতে পারে মেদ। ৭-৮ ঘণ্টা ঘুম এবং পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীর কোষ মেরামতের সুযোগ পায় না।

৩. প্রোটিন: প্রতিটি খাবারে পর্যাপ্ত প্রোটিন থাকা প্রয়োজন। প্রোটিন দীর্ঘ ক্ষণ পেট ভরিয়ে রাখতে সাহায্য করে এবং পেশির শক্তি বাড়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিটনেস প্রশিক্ষকের মতে, সোডাজাতীয় এবং চিনিযুক্ত পানীয়, অতিরিক্ত মিষ্টি, প্যাকেটজাত স্ন্যাকস এবং অতিরিক্ত মাত্রায় প্রক্রিয়াজাত খাবার নিয়মিত খেলে পেটের মেদ কমানো কঠিন হয়ে যেতে পারে।

৪. শারীরচর্চা: কার্ডিয়োর পাশাপাশি শক্তিবর্ধক ব্যায়ামও করা দরকার। সব রকমের ব্যায়ামই করতে হবে নিয়ম করে। শরীরের কোনও নির্দিষ্ট অংশের মেদ আলাদা করে কমানো যায় না। ওজন ঝরার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অংশ থেকেই ধীরে ধীরে মেদ কমে।

৫. হাঁটা: পেটের মেদ কমানোর ক্ষেত্রে হাঁটা উচিত রোজ নিয়ম করে। বিশেষ করে খাওয়ার পরে কিছু ক্ষণ হাঁটলে ক্যালোরি খরচ বাড়তে পারে এবং শরীরও সক্রিয় থাকে।

ভুঁড়ি কমানোর জন্য কোন কোন খাবার খাবেন?

· গোটা গোটা খাবার, দানাশস্য, সব্জি, ফল ইত্যাদি

· ঘরে বানানো খাবার, বাইরের নয়

· চর্বিহীন প্রোটিন

· ফলমূল ও শাকসব্জি

Belly Fat Reduction Tips Belly Fat Weight Loss
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy