Advertisement
E-Paper

ভুল শুধরোনোর সুযোগ দেন মা লক্ষ্মী, গৃহত্যাগ করার আগে পাঠান চার সঙ্কেত! কী দেখলে বুঝবেন দেবী রুষ্ট হয়েছেন?

লক্ষ্মী গৃহত্যাগ করার আগে নানা সঙ্কেত আমাদের কাছে পৌঁছোয়। তিনি আমাদের ভুল শুধরোনোর সুযোগ দেন। সেই সঙ্কেতগুলি কী, জেনে নিন।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৩
devi lakshmi

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

লক্ষ্মীদেবী চঞ্চলা। যে বাড়িতে তাঁর বাসযোগ্য পরিস্থিতি থাকে না, সেখানে তিনি থাকেন না। অতিরিক্ত ঝগড়া-অশান্তি, অপরিষ্কার ও অগোছালো ঘরবাড়ি প্রভৃতি দেবী লক্ষ্মীর পছন্দ নয়। শাস্ত্রমতে, সদর দরজায় লক্ষ্মীদেবীর বাস। সেই স্থান গুছিয়ে না রাখাও পছন্দ করেন না মা লক্ষ্মী। এ সমস্ত কিছু যে বাড়িতে বেশি হয়, সেই স্থানে লক্ষ্মীদেবী থাকেন না। এর ফলে নেমে আসে অর্থকষ্ট। কপালে দুঃখের শেষ থাকে না। কিন্তু মা লক্ষ্মী গৃহত্যাগ করার আগে নানা সঙ্কেত আমাদের কাছে পৌঁছোয়। তিনি আমাদের ভুল শুধরোনোর সুযোগ দেন। সেই সঙ্কেতগুলি কী, জেনে নিন।

কোন সঙ্কেতগুলি দেখলে বুঝবেন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হয়েছেন?

হঠাৎ অর্থহানি: জীবনে হঠাৎ আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়া কষ্টদায়ক হলেও অস্বাভাবিক কোনও বিষয় নয়। এমনটা যে কারও সঙ্গে হতেই পারে। কিন্তু সেই ঘটনা যদি ঘন ঘন হয় তা হলে সতর্ক হতে হবে। এর মানে দেবী লক্ষ্মী আপনার কোনও কাজে রুষ্ট হয়েছেন। তাঁর ঘর ছেড়ে চলে যাওয়ার আর বেশি দিন বাকি নেই।

সংসারে অশান্তি: সংসারে অশান্তির পরিমাণ বৃদ্ধি পাওয়াও মা লক্ষ্মীর রেগে যাওয়ার লক্ষণ। বাড়ির মানুষদের মধ্যে বোঝাপড়া কমে গেলে, সম্পর্কের বন্ধন আলগা হতে থাকলে বুঝতে হবে দেবী লক্ষ্মী রুষ্ট হয়েছেন। তৎক্ষণাৎ নিজেদের মধ্যে কথা বলে ঝামেলা না করে সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে।

ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা থেকে মন উঠে যাওয়া: অগোছালো, অপরিষ্কার ঘরবাড়িকে নেগেটিভ শক্তির আঁতুড়ঘর মনে করা হয়। তেমন ঘরে মা লক্ষ্মী কখনও থাকেন না। হঠাৎই যদি ঘর গুছিয়ে রাখার উপর থেকে ঝোঁক চলে যায়, ঘরবাড়ি অপরিষ্কার রাখা শুরু করে দেন, তা হলে বুঝতে হবে দেবী বাড়ি থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিচ্ছেন।

টাকার কদর কমে যাওয়া: টাকা মানেই মা লক্ষ্মী। আর্থিক দিকে সচ্ছল হওয়ার ইচ্ছা থাকলে টাকার কদর করতে জানতে হবে। না হলে মা লক্ষ্মীর মুখ ফিরিয়ে নেওয়াই স্বাভাবিক। টাকা যত্রতত্র ফেলে রাখা, সেটির কদর না করা মা লক্ষ্মীর মনে রোষ সৃষ্টি করে। আপনার মধ্যে যদি হঠাৎ এমন পরিবর্তন দেখা যায়, তা হলে বুঝবেন জীবন থেকে লক্ষ্মীশ্রী এবং বাড়ি থেকে লক্ষ্মী বিদায় নেওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে।

Astrology Vastu Shastra Astro Tips Vastu Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy