Advertisement
E-Paper

মার্চে ঋণ নিয়ে সমস্যায় পড়তে পারেন কারা? শত্রুদের থেকে দূরে থাকতে হবে কাদের? রাশি মিলিয়ে দেখে নিন

মার্চের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৬ ০৮:১৫
astrology

—প্রতীকী ছবি।

জীবনে চলার পথে আমাদের নানা বাধাবিপত্তির মুখোমুখি হতে হয়। সেই বাধার নেপথ্যে কখনও কখনও মানুষেরাও অনেক বড় ভূমিকা পালন করেন। আমাদের শত্রুরা কখনওই আমাদের ভাল চান না, তাঁরা সব সময়ই আমাদের ক্ষতি করার জন্য মুখিয়ে থাকেন। আর জন্মছকে যদি গ্রহ খারাপ অবস্থানে থাকে তা হলে তো কোনও কথাই নেই। শত্রুরা সে ক্ষেত্রে অতি সহজেই আপনার ক্ষতি করতে পারবেন। গ্রহের দশার ফলে কোনও প্রতিযোগিতাতেও সফল হতে পারা যায় না। অর্থ সংক্রান্ত নানা সমস্যার মুখেও পড়তে হতে পারে, ঋণের বোঝা বৃদ্ধি পায়। মার্চের গোচরকালীন গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ, শত্রু এবং প্রতিযোগিতা সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন পরিলক্ষিত হবে। জ্যোতিষীর থেকে জেনে নিন আপনার ভাগ্যে কী রয়েছে।

মেষ রাশি: ঋণ সংক্রান্ত বিষয়ে মাসের প্রথম ভাগে মেষ জাতক-জাতিকাদের সচেতন থাকা জরুরি। শত্রুরা খুব একটা সমস্যার কারণ হবে না। প্রতিযোগিতায় শুভ ফল পাবেন।

বৃষ রাশি: মার্চে বৃষ রাশির ব্যক্তিদের ঋণ দান ও গ্রহণ, উভয় বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। সচেতনতা অবলম্বন জরুরি শত্রু সংক্রান্ত বিষয়েও। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মিথুন জাতক-জাতিকাদের ভোগার সম্ভাবনা কম। প্রতিযোগিতা ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কর্কট রাশি: মার্চ মাসে গ্রহের অবস্থান অনুযায়ী কর্কট রাশির ব্যক্তিদের ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে।

সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকারা গ্রহের অবস্থান অনুযায়ী মার্চ মাসের দ্বিতীয় ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে না ভুগলেও, প্রথম ভাগে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতায়ও মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ।

কন্যা রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী মার্চ মাসের প্রথম ভাগে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কন্যা জাতক-জাতিকাদের ভোগার আশঙ্কা না থাকলেও, দ্বিতীয় ভাগে সচেতন থাকতে হবে। প্রতিযোগিতার ক্ষেত্রেও মাসের দ্বিতীয় ভাগের তুলনায় প্রথম ভাগ অধিক শুভ।

তুলা রাশি: মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে তুলা জাতক-জাতিকাদের ভোগার আশঙ্কা নেই বললেই চলে। প্রতিযোগিতায়ও খুবই শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা।

বৃশ্চিক রাশি: বৃশ্চিক জাতক-জাতিকাদের মার্চে গ্রহের অবস্থান অনুযায়ী ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় মিশ্র ফলপ্রাপ্তির সম্ভাবনা।

ধনু রাশি: ধনু রাশির ব্যক্তিদের মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল পাবেন।

মকর রাশি: মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে মকর জাতক-জাতিকাদের শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম। ঋণ এবং শত্রু থেকে সাবধান থাকা দরকার। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফলপ্রাপ্তির সম্ভাবনা কম।

কুম্ভ রাশি: গ্রহের অবস্থান অনুযায়ী মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে কুম্ভ জাতক-জাতিকাদের ভোগার আশঙ্কা খুব একটা নেই। প্রতিযোগিতায়ও এগিয়ে থাকবেন।

মীন রাশি: মীন জাতক-জাতিকাদের গ্রহের অবস্থান অনুযায়ী মার্চ মাসে ঋণ এবং শত্রু সংক্রান্ত বিষয়ে ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতার ক্ষেত্রেও খুবই শুভ ফল পাবেন।

Astrological Prediction Astrology
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy