Advertisement
E-Paper

স্বপ্নপূরণের মার্চ! চলতি বছরের তৃতীয় মাসে বলে বলে গোল দেবেন তিন রাশির ব্যক্তিরা, নানা ক্ষেত্রে উন্নতি লাভের সম্ভাবনা

কোন মাস কেমন কাটতে পারে সেটি জানার জন্য অনেকেই উদ্‌গ্রীব থাকেন। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের মার্চ মাস খুব ভাল কাটতে চলেছে।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:২৮
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

দেখতে দেখতে ২০২৬-এর দু’মাস কেটে গেল। নতুন বছর ঘিরে সকলের যে নানা প্রত্যাশা ছিল, তার কিছু এরই মধ্যে ফিকে হয়ে গিয়েছে। অনেকে আবার আশা পূরণে সফলও হয়েছেন। কেউ হাল ছেড়ে দিয়েছেন। অনেক মানুষ এমনও রয়েছেন, যাঁরা মনের মধ্যে আশার প্রদীপ এখনও জ্বেলে রেখেছেন। যা প্রত্যাশা ছিল, তার হয়তো পাঁচ শতাংশও পূরণ হয়নি, কিন্তু হাল ছাড়ার পাত্র তাঁরা নন। আশা রাখছেন আগত দিনে ভাগ্য বদলে ফেলার। সেই কারণে বারোটি মাসের প্রতিটিই তাঁদের কাছে নতুন সুযোগ নিয়ে আসে। কোন মাস কেমন কাটতে পারে সেটি জানার জন্য উদ্‌গ্রীব থাকেন। শাস্ত্র জানাচ্ছে, তিন রাশির ব্যক্তিদের মার্চ মাস খুব ভাল কাটতে চলেছে। তালিকায় কারা রয়েছেন, দেখে নিন।

কোন তিন রাশির মার্চ মাস খুব ভাল কাটতে চলেছে?

বৃষ: মার্চে বৃষ রাশির জাতক-জাতিকারা নিজেদের জীবনে স্থিরতা খুঁজে পাবেন। ইঁদুরদৌড় থেকে বেরিয়ে এসে, নিজের মনের মতো করে কিছু করার সুযোগ পাবেন। যা পাওয়ার আশা করবেন, তা হয়তো তৎক্ষণাৎ পেয়ে যাবেন না। কিন্তু ধৈর্য ধরে চললে প্রচুর উন্নতি করতে পারবেন। কাজের দায়িত্ব বৃদ্ধি পেলেও সেটি চাপ বলে মনে হবে না। কারণ নিজের ছন্দে কাজ করার সুযোগ মিলবে। আর্থিক ক্ষেত্রে সচ্ছলতা আসবে।

মিথুন: যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিতে পারলে, মিথুন জাতক-জাতিকাদের জন্য মার্চ মাসটি খুব ভাল হয়ে উঠবে। বাচনক্ষমতা উন্নত হবে। এর ফলে সহজেই আপনারা অপরের মনে জায়গা করে নিতে পারবেন। কোনও চাকরির ইন্টারভিউয়ে বা কর্মক্ষেত্রেও সফলতা প্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। হঠকারিতায় কোনও কাজ করে বসবেন না, যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। তা হলে মনোমতো ফল পাবেন।

মীন: মার্চে মীন জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কাজ সাহসের সঙ্গে করতে পারবেন। দলগত কাজে আপনার কর্মদক্ষতা সকলের নজর কাড়বে। তবে জটিল মুহূর্তে মাথা ঠান্ডা না রাখতে পারলে সমস্যায় পড়তে পারেন। মার্চে মীন জাতক-জাতিকারা যেমন কাজ করবেন, তেমন ফল পাবেন। তাই ধৈর্য ধরে পরিশ্রম করে চলুন। কাজের তৎক্ষণাৎ ফল না পেলে হতাশ হয়ে পড়বেন না।

Astrology Lucky Zodiac Signs Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy