লটারি মানেই ভাগ্যের খেলা। অন্যান্য সব খেলার মতোই এই খেলাতেও হার-জিত রয়েছে। লটারিতে জিতলে যেমন ভাগ্য বদলে যায়, তেমনই হারলেও লোকসানই হয়। হাতে থাকা টাকাও খোয়া যায়। সেই কারণে লটারি কাটার আগে কপালে প্রাপ্তিযোগ রয়েছে কি না সেটা যাচাই করে নেওয়া জরুরি। তা হলে আর কোনও চিন্তা থাকে না। মার্চ মাসের প্রথম সপ্তাহ, অর্থাৎ ১ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে কোন কোন রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে, জেনে নিন।
আরও পড়ুন:
মেষ– এই সপ্তাহটা মেষ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে লটারির দিকে খুব একটা ভাল নয়, আবার খুব যে মন্দ তা-ও নয়। মন চাইলে এক বার লটারি কেটে দেখতে পারেন।
বৃষ– বৃষ রাশির জন্য সপ্তাহের মধ্য ভাগটা বেশ ভাল রয়েছে। তবে শেষ ভাগে একেবারেই লটারি কাটতে যাবেন না।
মিথুন– মার্চের প্রথম সপ্তাহের গোটাটাই মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখা যাচ্ছে। সপ্তাহের যে কোনও সময়ই আপনাদের জন্য অনুকূল। লটারি কেটে ভাগ্য যাচাই করে নিন।
আরও পড়ুন:
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকারা খুব চিন্তাভাবনা করে লটারির দিকে এগোন। তবে প্রাপ্তিযোগ যে খুব খারাপ তা নয়।
সিংহ– মার্চের প্রথম সপ্তাহের যে কোনও সময় সিংহ রাশির জাতক-জাতিকারা লটারি কাটতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিকে ভাল দেখা যাচ্ছে। গোটা সপ্তাহ জুড়েই লটারি কাটতে পারেন।
আরও পড়ুন:
তুলা– সপ্তাহের প্রথম দিকে তুলা রাশির জাতক-জাতিকারা লটারিতে ঝোঁক দেখাতেই পারেন। তবে বাকি সময় লটারি থেকে দূরে থাকাই ভাল হবে।
বৃশ্চিক– লটারির দিকে বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা মধ্যম প্রকৃতির থাকবে। মন চাইলে কম অঙ্কের লটারি কাটতে পারেন।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে লটারির টিকিট কাটতে পারেন। খুব ভাল আর্থিক যোগ রয়েছে।
আরও পড়ুন:
মকর– সপ্তাহের প্রথম ভাগটা মকর রাশির জাতক-জাতিকাদের জন্য বেশ ভাল দেখাচ্ছে। বাকি সময়কাল লটারি কাটার জন্য শুভ নয়।
কুম্ভ– কুম্ভ রাশির জাতক-জাতিকারা সপ্তাহের শেষ ভাগে এক বার চেষ্টা করে দেখতে পারেন। সপ্তাহের বাকি সময় লটারি কাটার জন্য শুভ নয়।
মীন– এই সপ্তাহে মীন রাশির জাতক-জাতিকাদের খুব বেশি অঙ্কের লটারি না কাটাই ভাল হবে।
(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)