Advertisement
E-Paper

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে জ়েরেভ, শেষ আটে সোয়াইতোলিনা, আন্দ্রিভাও, চমক জোদারের

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন আলেকজ়ান্ডার জ়েরেভ। রবিবার চতুর্থ রাউন্ডে জেসপার ডি জংকে হারিয়েছে ৭-৬, ৬-৪, ৬-১ গেমে। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগিয়েছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ২৩:২০
cricket

আলেকজ়ান্ডার জ়েরেভ। ছবি: রয়টার্স।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে গেলেন আলেকজ়ান্ডার জ়েরেভ। রবিবার চতুর্থ রাউন্ডে জেসপার ডি জংকে হারিয়েছে ৭-৬, ৬-৪, ৬-১ গেমে। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দিকে আরও এক ধাপ এগিয়েছেন তিনি। মেয়েদের বিভাগে সপ্তম বাছাই এলিনা সোয়াইতোলিনা এবং অষ্টম বাছাই মিরা আন্দ্রিভাও জিতেছেন।

২৯ বছরের জ়েরেভের এ বার ট্রফি জয়ের সম্ভাবনা রয়েছে ভাল মতোই। কার্লোস আলকারাজ়, ইয়ানিক সিনার এবং নোভাক জোকোভিচ কেউই প্রতিযোগিতায় নেই। ফলে জ়েরেভকে ট্রফির দাবিদার হিসাবে অনেকেই ধরছেন। জার্মান খেলোয়াড় খেলছেনও সে রকমই।

এ দিন শুরুতে ডি জং যথেষ্ট লড়াই দেন। দুই খেলোয়াড়ই একে অপরকে ব্রেক করেন। প্রথম সেটে লড়াই হলেও দ্বিতীয় সেট থেকে দাপট ছিল জ়েরেভেরই। বিপক্ষকে ম্যাচে ফেরার কোনও সুযোগই দেননি তিনি।

সপ্তম বাছাই সোয়াইতোলিনা ৪-৬, ৬-৪, ৬-০ হারিয়েছেন বেলিন্ডা বেনচিচকে। প্রথম সেটে হারলেও ঘুরে দাঁড়াতে সময় নেননি সোয়াইতোলিনা। তৃতীয় সেটে দাঁড়াতেই দেননি বেনচিচকে। ৩১ বছর সোয়াইতোলিনা প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্যে রয়েছেন। কোয়ার্টারে তাঁর প্রতিপক্ষ মার্তা কস্তিয়ুক, যিনি এ দিনই ইগা শিয়নটেককে ছিটকে দিয়েছেন। অর্থাৎ দুই ইউক্রেনীয় খেলোয়াড়ের লড়াই দেখা যাবে।

আন্দ্রিভাকে অবশ্য বিশেষ পরিশ্রম করতে হয়নি। তিনি ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন বিশ্বের ১৭০ নম্বর জিল টেলেচম্যানকে। ১৮তম বাছাই সোরা সারস্টি ৬-৩, ৭-৬ হারিয়েছেন ওয়াং শিউকে।

ছেলেদের বিভাগে চতুর্থ বাছাই ফেলিক্স অগার আলিয়াসিমে ৫-৭, ৬-১, ৭-৬, ৭-৬ গেমে হারিয়েছেন ব্রেন্ডন নাকাশিমাকে। চমকে দিয়েই চলেছেন রাফায়েল জোদার। তিনি স্পেনেরই পাবলো কারেনো বুস্তাকে হারিয়েছেন ৪-৬, ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন।

French Open Tennis Alexander Zverev
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy