Advertisement
E-Paper

শুটিং সেটে আলিয়ার সঙ্গে তুমুল ঝগড়়া ববি দেওলের? কী হয়েছিল, নিজেই খোলসা করলেন অভিনেতা

ছবির সেটে নাকি আলিয়া ভট্টের সঙ্গে ঝগড়া ববি দেওলের! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা বি-টাউনে। কিন্তু ঠিক কী কারণে বিতর্ক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৬ ২৩:১৫
আলিয়ার সঙ্গে ববির ঝগড়া?

আলিয়ার সঙ্গে ববির ঝগড়া? ছবি: সংগৃহীত।

বলিউডে ফের নতুন বিতর্ক। এ বার ‘আলফা’ ছবিকে কেন্দ্র করে। ছবির সেটে নাকি আলিয়া ভট্টের সঙ্গে ঝগড়া ববি দেওলের! বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা বি-টাউনে। কিন্তু ঠিক কী কারণে বিতর্ক? মুখ খুললেন ববি।

‘আলফা’র শুটিং সেটে আলিয়ার সঙ্গে তাঁর ঝগড়া হয়েছে বলে যে গুজব ছড়িয়েছিল, তা সম্পূর্ণ ভাবে উড়িয়ে দেন ববি। তিনি জানান, এই খবর প্রথম দেখে তিনি নিজেও অবাক হয়ে গিয়েছিলেন। খবর ছড়িয়েছিল, দুই তারকার মধ্যে তর্কাতর্কি হয়েছে। তবে ববি স্পষ্ট করে দেন, এই খবরের কোনও সত্যতা নেই। বরং তিনি আলিয়ার পেশাদারিত্ব এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করেছেন।

এই গুজব নিয়ে কথা বলতে গিয়ে ববি জানান, এক বন্ধুর কাছ থেকেই তিনি প্রথম এই গুঞ্জন জানতে পারেন। ববি বলেন, “আমার এক বন্ধু আমাকে জানায়। আমিও খুব অবাক হয়ে গিয়েছিলাম। মানুষ এতটাই ফাঁকা সময় পায় যে, যা খুশি লিখে গল্প বানিয়ে দেয়।”

ঝগড়ার গুঞ্জন উড়িয়ে বরং আলিয়াকে নিয়ে তিনি বলেন, “আলিয়া খুব ভাল অভিনেত্রী এবং অত্যন্ত পেশাদার। খুব কঠোর পরিশ্রম করে। লড়াইয়ের দৃশ্যগুলির জন্য ও পুরোপুরি প্রস্তুত ছিল। তাই আমি বুঝতেই পারিনি, কে কী ভেবে এই ধরনের গুজব ছড়িয়েছে। আমি তো সবার কাছে ঘুরে ঘুরে নিজের কথা প্রমাণ করতে পারি না। তাই বলছি, এ সব একেবারেই সত্যি নয়। মানুষ সমাজমাধ্যমের দ্বারা খুব প্রভাবিত হয়, কিন্তু সেখানে থাকা ৯০ শতাংশ গল্পই সঠিক নয়।”

‘আলফা’য় মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আলিয়া এবং শর্বরী। এ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ববি দেওল ও অনিল কপূর।

Alia Bhatt Bobby Deol
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy