Advertisement
E-Paper

প্রেমে সব উজাড় করে দিলেও ভাগ্যে লেখা প্রতারণাই! কোন জন্মসংখ্যার ব্যক্তিরা বার বার প্রেমে আঘাত পান?

এমন জন্মসংখ্যার ব্যক্তিরা রয়েছেন, যাঁদের ভাগ্যে লেখা রয়েছে প্রেমে প্রতারণা এবং অসহনীয় যন্ত্রণা। আবেগপ্রবণ হওয়ার কারণে ভালবাসার মানুষের ভুলগুলিও এড়িয়ে যেতে থাকেন। পরে প্রেমে আঘাত পেলে মানসিক কষ্টে ভুগতে শুরু করেন তাঁরা।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১১ মে ২০২৬ ১৮:৩২

—ছবি: সংগৃহীত।

প্রেমের সম্পর্কে জড়িয়ে নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, সঙ্গীর বিশ্বাসে কখনও আঘাত দেননি। অথচ তার পরিবর্তে পেয়েছেন কেবল কষ্ট অথবা প্রেমে বিচ্ছেদ। সংখ্যাতত্ত্ব অনুযায়ী, এমন বিশেষ জন্মসংখ্যার ব্যক্তিরা রয়েছেন, যাঁদের ভাগ্যে লেখা রয়েছে প্রেমে প্রতারণা এবং অসহনীয় যন্ত্রণা। সঙ্গী হিসাবে তাঁরা ভাল হলেও অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। অনেক সময়, সেই ধরনের ব্যক্তিরা সম্পর্কে জড়ানোর পর বিপরীত দিকে থাকা মানুষের শত দোষও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেন। বড় বড় ভুল খুব সহজেই না দেখে এড়িয়ে যান। পরে সেই ভুলগুলিই বজ্রপাতের মতো নেমে আসে তাঁদের জীবনে। প্রেমে আঘাত পেয়ে মানসিক কষ্টে ভুগতে শুরু করেন তাঁরা। জেনে নিন, কোন জন্মসংখ্যার ব্যক্তিদের বার বার প্রেমে মন ভাঙে—

জন্মসংখ্যা ২

এই জন্মসংখ্যার অধিপতি চাঁদ। চাঁদের প্রভাবে এই জাতক-জাতিকারা অত্যন্ত সংবেদনশীল হন। খুব সহজেই সম্পর্কে জড়িয়ে পড়ে গভীর বিশ্বাস করার প্রবণতা রয়েছে তাঁদের। এই ব্যক্তিরা সাধারণত সঙ্গীর সমস্ত ভুল উপেক্ষা করে চলেন। এমনকি, সম্পর্কের মধ্যে হাজার সমস্যা থাকলেও তা মেনে নিতে চান না। তার ফলে বারংবার তাঁদের প্রতারণার শিকার হতে হয়।

জন্মসংখ্যা ৭

এই জন্মসংখ্যার ব্যক্তিদের উপর কেতুর প্রভাব থাকে। ৭ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মনপ্রাণ দিয়ে ভালবাসতে পারেন এবং সঙ্গীকে অত্যন্ত গুরুত্ব দেন। ভালবাসার মানুষটিই তাঁদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এমনকি, ভুল মানুষকে সঙ্গী হিসাবে বেছে নিলেও তাঁরা সহজে সেই সম্পর্ক থেকে বেরোতে পারেন না। কষ্ট পেলেও সেই বিষিয়ে যাওয়া সম্পর্ক আঁকড়েই ধরে থাকেন। সম্পর্ক ভেঙে গেলে নিজেদের সম্পূর্ণ রূপে গুটিয়ে ফেলেন তাঁরা। অনেক সময় একাকিত্বেও ভুগতে শুরু করেন।

জন্মসংখ্যা ৯

৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা মঙ্গলের প্রভাবে আবেগের বশে দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ভালবাসার মানুষকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয় এবং সেই অনুভূতি থেকেই সম্পর্ক বাঁচিয়ে রাখার জন্য সব কিছু করতে প্রস্তুত হয়ে যান। ফলে সঙ্গী প্রতারক হলেও তা অনেক সময় দেরিতে বুঝতে পারেন। সম্পর্ক ভেঙে গেলে সেই আঘাত থেকে বেরিয়ে আসতে তাঁদের অনেক সময় লেগে যায়।

Numerology Love Relationship Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy