জ্যোতিষশাস্ত্র মতে, কিছু রাশির জাতক-জাতিকাদের মধ্যে স্বাভাবিক ভাবেই সাহস, আত্মবিশ্বাস এবং নেতৃত্ব দেওয়ার প্রবণতা বেশি দেখা যায়। কঠিন পরিস্থিতিতে ঝুঁকি নিতে দ্বিতীয় বার ভাবেন না। ঠান্ডা মাথায় সাহসিকতার সঙ্গে সঠিক সিদ্ধান্ত নিতে পারার ক্ষমতা থাকে তাঁদের। জ্যোতিষবিদদের মতে, গ্রহের অবস্থান এবং রাশির স্বভাবের উপর নির্ভর করেই মানুষের ব্যক্তিত্বের নানা দিক তৈরি হয়। জ্যোতিষবিদ্যা অনুসারে, পাঁচটি রাশি নীচে উল্লেখ করা হল, যার জাতক-জাতিকারা অত্যন্ত সাহসী স্বভাবের হন—
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা জন্মগত যোদ্ধা। সাহসী রাশির তালিকায় মেষ রাশিকে সবার উপরে রাখা হয়। মঙ্গল গ্রহ দ্বারা চালিত এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত নির্ভীক এবং যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে ভালবাসেন। তাঁরা ঝুঁকি নিতে ভয় পান না এবং কোনও নতুন কাজে সবার আগে ঝাঁপিয়ে পড়েন। কোনও রকম বিপদের আভাস পেলে পালিয়ে না গিয়ে তাঁরা সেই পরিস্থিতির সম্মুখীন হন।
আরও পড়ুন:
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকারা সাধারণত দৃঢ়প্রতিজ্ঞ স্বভাবের হন। সিংহের মতোই এই রাশির সাহস এবং ব্যক্তিত্ব রাজকীয়। সূর্য দ্বারা চালিত সিংহ রাশির মানুষেরা অত্যন্ত আত্মবিশ্বাসী হন। তাঁরা শুধু নিজের জন্যই লড়াই করেন না। বরং, অন্যদের রক্ষা করার জন্যও যে কোনও বড় বিপদের সামনে দাঁড়িয়ে যেতে পারেন। সামাজিক বা ব্যক্তিগত জীবনে যে কোনও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে তাঁরা কখনও দ্বিধাবোধ করেন না।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির সাহস বাইরে থেকে সব সময় প্রকাশ পায় না। কিন্তু এই রাশির জাতক-জাতিকাদের মানসিক শক্তি অসীম। তাঁরা জীবনের কঠিনতম পরিস্থিতিতে মানসিক ধাক্কা সহ্য করে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারেন। তাঁদের রহস্যময় ও দৃঢ় ব্যক্তিত্ব যে কোনও ভয়কে জয় করতে সাহায্য করে।
আরও পড়ুন:
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকারা মূলত স্বাধীনচেতা এবং দুঃসাহসী প্রকৃতির হন। অজানা কোনও পথে পা বাড়াতে বা সম্পূর্ণ নতুন কোনও অভিজ্ঞতা অর্জন করতে তাঁরা বিন্দুমাত্র ভয় পান না। যে কোনও কঠিন পরিস্থিতিতেও তাঁরা ইতিবাচক থাকেন এবং এই মানসিকতাই তাঁদের সাহসের মূল উৎস। প্রতিকূলতার মধ্যেও হাসিমুখে এগিয়ে যাওয়ার ক্ষমতা তাঁদের অন্যদের চেয়ে ভিন্ন করে তোলে।
মকর রাশি
মকর রাশির জাতক-জাতিকাদের সাহস প্রকাশ পায় তাঁদের ধৈর্য এবং অবিচল লক্ষ্যের মাধ্যমে। শনি গ্রহ দ্বারা চালিত এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত বাস্তববাদী ও মানসিক শক্তিসম্পন্ন হন। পরিস্থিতি যতই কঠিন হোক অথবা তাঁদের জীবনে পাহাড়প্রমাণ বাধা নেমে আসুক না কেন, তাঁরা শান্ত থেকে ধীরস্থির ভাবে সেই সমস্যার সমাধান করেন। হাল ছেড়ে না দেওয়ার এই জেদই তাঁদের অন্যতম বড় সাহস।