গত বছর গাড়ি দুর্ঘটনায় প্রয়াত হয়েছিলেন পর্তুগালের ফুটবলার দিয়োগো জোতা। তাঁকে শ্রদ্ধা জানাতে বিশেষ ‘রিস্টব্যান্ড’ পরে অনুশীলন করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। সব ফুটবলারদের হাতেই ওই রিস্টব্যান্ড দেখা গিয়েছে। ম্যাচেও সেটি পরে নামবেন ফুটবলারেরা।
এই রিস্টব্যান্ড পর্তুগাল দলকে উপহার দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো। রিস্টব্যান্ডে দলের সকল ফুটবলারের নামের পাশাপাশি বড় করে জোতার নাম লেখা রয়েছে। দেশের হয়ে ৪৯টি ম্যাচে ১৪টি গোল করেছিলেন জোতা। সব ঠিক থাকলে এই বিশ্বকাপে তাঁরও খেলার কথা ছিল। তবে গত বছরের ৩ জুলাই স্পেনে একটি গাড়ি দুর্ঘটনায় ভাইয়ের সঙ্গে মৃত্যু হয় তাঁর।
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে ভিটিনহা বলেছেন, “আসলে এই রিস্টব্যান্ড পরার আসল কাহিনিটা হল, আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। উনিই এটি আমাদের উপহার দিয়েছেন। ওরা এমন একটি রিস্টব্যান্ড তৈরি করতে চেয়েছিলেন যেটি পরে আমরা মাঠে নামতে পারি। রিস্টব্যান্ড সব ফুটবলারের নামের পাশাপাশি আলাদা করে সম্মান জানানো হয়েছে দিয়োগো জোতাকে।”
আরও পড়ুন:
ভিটিনহা আরও বলেন, “এটা আমরা পরব কি না সেটা আমাদের উপরেই ছেড়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। এই রিস্টব্যান্ড আমাদের সবার ভাল লেগেছে। তাই ঠিক করা হয়েছে ম্যাচেও পরে নামব।”
আগামী বুধবার বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে পর্তুগাল। তাদের প্রতিপক্ষ কঙ্গো।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ১১ জুন থেকে শুরু হয়েছে ফুটবল বিশ্বকাপ। চলবে ১৯ জুলাই পর্যন্ত। এ বারই প্রথম ৪৮টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করছে ফিফা।
- ফুটবল বিশ্বকাপ হচ্ছে তিনটি দেশে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। তিনটি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করেছে ফিফা।
- বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ হয়েছে অ্যাজটেকা স্টেডিয়ামে। ১১ জুন মেক্সিকোর বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হয়েছে বিশ্বকাপ।
-
২০:১৯
স্প্যানিশে কথা বলা যাবে না? অদ্ভুত নিয়ম ফিফার, সাংবাদিক বৈঠকে থামিয়ে দেওয়া হল ভিনিসিয়াস, হাকিমিকে -
১৮:৫৬
আমেরিকার গরম থেকে বাঁচতে স্পেনের অস্ত্র ‘কুলিং ভেস্ট’! অনুশীলনে কী ভাবে শরীর ঠান্ডা রাখছেন ইয়ামালেরা? -
১৫:৩৬
দু’দশক পর বিশ্বকাপে অভিষেক এক ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের, অস্ট্রেলিয়ার হয়ে খেললেন ভেলুপিল্লাই -
১২:৫৭
মেসি-নেমারকে নিয়ে দ্বন্দ্বে মেতে সমর্থকেরা! কেরলে বিশ্বকাপ ‘সগৌরবে চলিতেছে’ -
১১:২১
ব্রাজ়িলের বিরুদ্ধে গোল করে মরক্কোয় নায়ক সাইবারি, চুরি করে ধরাও পড়েছিলেন স্ট্রাইকার!