Advertisement
E-Paper

জিভ তুষ্ট হবে, পিৎজ়াও খাওয়া হবে, মিলবে ৮৫ গ্রাম প্রোটিন! কী ভাবে স্বাস্থ্যকর হবে খাবারটি

স্বাদে এগিয়ে থাকলে কী হবে, স্বাস্থ্য উপযোগিতায় মোটেই নম্বর পায় না পিৎজ়া। কিন্তু সেই খাবারই স্বাস্থ্যকর হবে কী করে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২০:৪২
ডিম-মাংস দিয়ে স্বাস্থ্যকর পিৎজ়া। খেতে পারবেন স্বাস্থ্য সচেতনরাও। বানাবেন কী করে?

ডিম-মাংস দিয়ে স্বাস্থ্যকর পিৎজ়া। খেতে পারবেন স্বাস্থ্য সচেতনরাও। বানাবেন কী করে? ছবি:সংগৃহীত।

পিৎজ়া, পাস্তা, বার্গারের নাম শুনলে অনেকেরই জিভে জল চলে আসে। কিন্তু স্বাদে এগিয়ে থাকলে কী হবে, স্বাস্থ্য উপযোগিতায় এই খাবার মোটেই শীর্ষ তালিকায় থাকে না। বরং উচ্চ ক্যালোরি, অতিরিক্ত নুন-চিনি সম্পন্ন খাবার এড়িয়ে যেতেই বলেন চিকিৎসক থেকে পুষ্টিবিদেরা।

ফিটনেস কোচ র‌্যালসন ডিসুজ়া নৈশাহারে লোভনীয় খাবারের কথা মাথায় রেখে এমন পিৎজ়া তৈরির উপকরণ বাতলেছেন, যেখানে স্বাস্থ্য এবং প্রোটিনের সঙ্গে আপস করতেই হবে না। শারীরচর্চা করলেও তা খাওয়া যাবে অনায়াসে।

পিৎজ়া কেন অস্বাস্থ্যকর?

পিৎজ়ার বেস তৈরি হয় ময়দা দিয়ে। এতে রয়েছে সিম্পল কার্বোহাইড্রেট, যা শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তা ছাড়া, এতে ক্যালোরির মাত্রাও থাকে খুব বেশি।

তবে ফিটনেস কোচ যে স্বাস্থ্যকর পিৎজ়া তৈরির কথা বলেছেন তাতে ময়দা থাকবে না। বরং এই পিৎজ়ার বেসটি হবে প্রোটিনে ভরপুর। একটি পাত্রে ২-৩টি ডিম, মুরগির মাংসের কিমা, নুন, অরিগ্যানো, রসুন পাউডার, লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে গমের আটা ভাল করে মিশিয়ে নিন।

ননস্টিক কড়াইয়ে অল্প তেল দিয়ে মিশ্রণটি চারিয়ে দিন।মাঝারি আঁচে ঢাকা দিয়ে রান্না করুন। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিন। দিয়ে দিন পিৎজ়া সস, মোজ়ারেলা চিজ়, চিলি ফ্লেক্স। ঢাকা দিয়ে আরও ২-৩ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে প্রোটিনে ভরপুর পিৎজ়া। মুরগির মাংস এবং ডিমে রয়েছে প্রচুর মাত্রায় প্রোটিন। একটি পিৎজ়ায় প্রায় ৮৫ গ্রাম প্রোটিন মিলতে পারে।

healthy food Pizza
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy