Advertisement
E-Paper

মাছ ভাজতে গেলে বা ফোড়ন দিলে তেল ছিটকে আসে গায়ে, কোন কৌশলে মিলবে সমাধান

তেল কতটা গরম হবে, কী ভাবে মাছ ছাড়তে হবে, সে সব পদ্ধতি জানা না থাকলে, ঘটবে বিপদ। গরম তেল যেমন ছিটকে গায়ে লেগে ফোস্কা পড়তে পারে, তেমনই বেশি তেল ছিটকে গেলে রান্নাঘরও নোংরা হবে বেশি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ জুন ২০২৬ ২০:০৮
ফোড়ন দিলেই তেল ছিটকে আসে?  সমাধান কোন পথে?

ফোড়ন দিলেই তেল ছিটকে আসে? সমাধান কোন পথে? ছবি:সংগৃহীত।

হেঁশেল সামলানোর জন্য ঠিক যতটা দক্ষতা প্রয়োজন, ততটাই দরকার কৌশলও। ফোড়ন দেওয়া থেকে মাছ ভাজা সব কিছুরই কৌশল আছে। তেল কতটা গরম হবে, কী ভাবে মাছ ছাড়তে হবে, সে সব পদ্ধতি জানা না থাকলে, ঘটবে বিপদ। গরম তেল যেমন ছিটকে গায়ে লেগে ফোস্কা পড়তে পারে, তেমনই বেশি তেল ছিটকে গেলে রান্নাঘরও নোংরা হবে বেশি।

কোন পন্থায় তেল ছিটকে আসা কমানো যায়?

· গরম তেলে সর্ষে ফোড়ন দিলেই চিড়বিড় করতে থাকে, তেল ছিটকে আসে। পন্থায় অল্প বদল আনুন। তেল হালকা গরম হলেই দিয়ে দিন খানিকটা নুন। তার পরে সর্ষে দিন। তা হলে ফোড়ন ছিটকে আসবে না।

· মাছ তেলে ভাজার সময়ে অনেক ক্ষেত্রেই কড়াইয়ে আটকে যায়। তেলও ছিটকে আসে। এর সমাধান হল তেল ভাল করে গরম করতে হবে। দিতে হবে সামান্য নুন। তা হলে মাছ কড়ায় আটকে যাবে না। চট করে তেলও ছিটকে লাগবে না।

· সহজ আরও একটি পন্থা আছে। ফোড়ন দেওয়ার সঙ্গে সঙ্গে তেল ঢাকা দিন। হাতের কাছে রাখুন হাতল যুক্ত ঢাকনা, যা চট করে দিয়ে দেওয়া যাবে।

· ফোড়ন দেওয়া বা মাছ ভাজার সময়ে সামান্য জল থাকলে তেল ছিটকে লাগবে বেশি। রান্নার আগে জল হাত মুছে নিন। খেয়াল রাখা দরকার মশলা যেন হয় শুকনো। বিশেষত মাছে নুন-হলুদ মাখানো থাকায় জল বার হয়। সে কারণে মাছ ভাজলে বেশি তেল ছিটকে আসে। তেলে দেওয়ার আগে মাছের গা থেকে জল ঝেরে নিন বা টিস্যু দিয়ে মুছে নিন।

cooking tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy