Advertisement
E-Paper

অফিসে কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন, রাশি মিলিয়ে দেখে নিন

সোমবার দিনটি কি অফিসে বসের বকুনি খেয়ে শুরু হবে? আজকের দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৪ ০৬:৪৪
horoscope of how monday will pass for the zodiac signs
০১ / ১৩

সোমবার দিনটি কি অফিসে বসের বকুনি খেয়ে শুরু হবে? আজকের দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

horoscope of how monday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ – চাকরির স্থানে বদনাম হতে পারে। সারা দিন ব্যবসায় মনোযোগ থাকলেও, লাভ খুব ভাল হবে না। নতুন কাজের ব্যবস্থা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভাল কিছু আলোচনা করতে পারেন। আধ্যাত্মিক আলোচনায় শান্তিলাভ। অতিরিক্ত ক্রোধের জন্য নিজের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। সন্তানদের জন্য ব্যয় হতে পারে। সঙ্গীতচর্চায় বাধা পড়তে পারে। সকাল থেকে মানসিক কষ্ট বাড়তে পারে। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা। মানুষের সেবায় শান্তি পাবেন। চোখের সমস্যা বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ – কর্মক্ষেত্রে রেষারেষি বাড়তে দেবেন না। ব্যবসার অন্যের সহযোগিতা পাবেন। বিলাসিতার জন্য প্রচুর ব্যয় হতে পারে। নতুন গৃহ নির্মাণের জন্য উদ্যোগী হতে পারেন। স্বাস্থ্যকর পরিবেশে ভ্রমণের পরিকল্পনা। দুপুরের পরে চাকরি বা ব্যবসা কোনটাতেই শুভ যোগ দেখা যাচ্ছে না। দীর্ঘ দিন পড়ে থাকা কাজ উদ্ধার হতে পারে। দাম্পত্য জীবনে মনোমালিন্য মিটে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে হতে পারে। কোনও কারণে অযথা হায়রানি হতে পারে। অতিরিক্ত উদারতার জন্য কাজের ক্ষতি হতে পারে। শত্রুর সঙ্গে আপস করুন, লাভবান হতে পারেন। সংসারে শান্তি বজায় থাকবে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন – সকালে বাড়িতে আত্মীয় আসার সম্ভাবনা রয়েছে। বন্ধুদের খবর পাওয়ায় আনন্দ। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার সুযোগ আসতে পারে। সন্তানকে ঘিরে সংসারে বিবাদ হতে পারে। রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন। রোজগারের নতুন পথ খুলতে পারে। গুরুজনদের থেকে কিছু পরামর্শ নিতে হতে পারেন। অপ্রত্যাশিত কিছু লাভ হওয়ার সম্ভাবনা। ভুল সিদ্ধান্তে সংসারে অশান্তির যোগ। হাতে-পায়ে যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। বন্ধুদের সঙ্গে বিলাসিতার জন্য সংসারে অশান্তি বাধতে পারে। বিশেষ কারণে স্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট - একান্নবর্তী পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে। খেলাধুলায় বহু দূর এগোনোর সুযোগ আসতে চলেছে। বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের শুভ সময় আসতে চলেছে। সমাজসেবায় সারা দিন কাটাতে হতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা। কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। কুটুমদের সঙ্গে মনোমালিন্য হতে পারে। হাড়ের সমস্যা বাড়তে পারে। সকালে কিছু দান করার ইচ্ছা হতে পারে। দাঁতের সমস্যা বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ - মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে। যে কোনও কাজ ঠান্ডা মাথায় করুন। নিজের বুদ্ধিতে শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। শ্বশুরবাড়ির কাছ থেকে দামি উপহার পেতে পারেন। অন্যের ভুল ঠিক করতে গিয়ে নিজের সংসারে অশান্তি। দূর সম্পর্কের কেউ বাড়িতে আসতে পারেন। চাকরির পরীক্ষায় শুভ ফল পেতে পারেন। প্রতিবেশীদের সমস্যা থেকে দূরে থাকুন। বুদ্ধির ভুলে হাতে আসা কাজ পণ্ড হয়ে যেতে পারে। কাছাকাছি স্থানে ভ্রমণ হতে পারে। ভাইবোনে বিবাদ বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – জলপথে একটু সাবধানে চলাফেরা করুন। বাড়ির গুরুজনদের শারীরিক অবস্থা নিয়ে ব্যস্ত থাকতে হতে পারে। একাধিক উপায়ের আলোচনায় সফলতা পাবেন। সামাজিক কাজে কিছু দান করতে হতে পারে। পায়ের যন্ত্রণায় ভোগান্তি হতে পারে। চাকরির ক্ষেত্রে মানহানি হতে পারে। সন্তানদের থেকে উপকার পেতে পারেন। অতিরিক্ত পরিশ্রমে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। গুরুজনদের কথায় মনোযোগ দিন। সকালে অহেতুক অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। কাজের চাপ বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা - ব্যবসার ক্ষেত্রে কর্মচারীর ওপর কড়া নজর রাখতে হবে। কর্মক্ষেত্রে অন্যমনস্কতা বাড়তে পারে। বিচক্ষণতার জন্য সকলের মন জয় করতে সক্ষম হবেন। গুরুজনদের অনুগত থাকার চেষ্টা করুন। গানবাজনার প্রতি একটু বেশি আকৃষ্ট হবেন। নিজের ভুল বুঝতে পারায় সংসারে শান্তি ফিরে পাবেন। বিলম্ব হলেও অন্যেরা আপনার সুনাম করবেন। সন্তানদের কথায় গুরুত্ব দিন। দুপুরের পরে আর্থিক ব্যাপারে সুবিধা পেতে পারেন। প্রেমের বিষয়ে কারও কাছে অপমানিত হতে পারেন। দাম্পত্য কলহের যোগ রয়েছে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে। কারও সঙ্গে অশান্তি হতে পারে। ভাইবোনের সম্পর্কে চিড় ধরতে পারে। দূরে কোথাও ভ্রমণ নিয়ে চিন্তা। প্রেমে সাফল্য পাওয়ার বা জট ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। খুব পুরনো কোনও দামি জিনিস আপনার হাতে নষ্ট হওয়ার সম্ভাবনা। সংসারে চাপ বৃদ্ধি পাওয়ায় চিন্তা বৃদ্ধি পাবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব আসতে পারে। পশুর দ্বারা ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ঘরে-বাইরে, দু’জায়গাতেই পরিবেশ আপনার অনুকূল থাকবে। ব্যবসার ব্যাপারে বিবাদ আসতে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – আর্থিক ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ব্যবসায় সাফল্য পেলেও ব্যয় হবে প্রচুর। উচ্চশিক্ষায় উন্নতির যোগ রয়েছে। যে কোনও পরিস্থিতি সামলাতে নিজের বুদ্ধি প্রয়োগ করুন। কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। কোনও প্রকার অজানা ভয় আপনাকে তাড়িয়ে বেড়াবে। বাইরের লোকের জন্য সাংসারিক অশান্তি বৃদ্ধি পাবে। মধুর ব্যবহারে সকলের মন জয়। গুপ্তরোগ থাকলে ফেলে না রাখাই শ্রেয়। অতিরিক্ত লোভের জন্য বিপদ বাড়তে পারে। প্রেমের নতুন যোগাযোগ হতে পারে। মাথার যন্ত্রণা বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – শত্রুর কারণে ভয় বাড়তে পারে। ছোটদের সাহায্য করতে হতে পারে। ঘরে-বাইরে সমান দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হতে হবে। সন্তানদের কাজের ব্যাপারে শুভ যোগাযোগ আসতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ রয়েছে। দাম্পত্য কলহ বাধতে পারে। ব্যবসায় অগ্রগতি লক্ষ্য করা যাছে। উচ্চশিক্ষার ক্ষেত্র ভাল নয়। মায়ের অসুস্থতার যোগ। কারও কাছ থেকে খুব মূল্যবান কোনও বস্তু পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার আশঙ্কা।

horoscope of how monday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – দাম্পত্য জীবনে আশা ভঙ্গ হওয়ার যোগ। এমন কিছু সমস্যা দেখা দেবে, যার সমাধান করতে গিয়ে নাজেহাল হতে হবে। শত্রুর সঙ্গে আপস করা যেতে পারে। বিচক্ষণ ব্যক্তির পরামর্শে কর্মে উন্নতি। লটারি কাটবেন না। পরোপকারে শান্তিলাভ। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়াই ভাল হবে। পাওনা আদায় করতে গিয়ে অপমানিত হতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমের ব্যাপারে কোনও চিন্তার খবর আসতে পারে। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে এগোবেন না।

horoscope of how monday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন – মহাজনের সঙ্গে বিশেষ আলোচনা করার জন্য দিনটি খুব ভাল। বিদ্যার্থীদের শুভ সময় চলছে, সুফল পাওয়ার আশা। ব্যবসায় আকস্মিক লাভ আপনাকে হতবাক করবে। কর্মযোগে বন্ধুদের সাহায্য পেতে পারেন। চক্ষুপীড়ায় ভোগান্তি হতে পারে। অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যা হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা। শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তির যোগ রয়েছে। দাম্পত্য কলহ মিটে যাবে। উচ্চশিক্ষার শুভ যোগ রয়েছে। পেটের সমস্যা বাড়তে পারে। সন্তানের ব্যাপারে খরচ বাড়তে পারে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy