Advertisement
E-Paper

অফিসে কেমন কাটবে সপ্তাহের প্রথম দিন, রাশি মিলিয়ে দেখে নিন

সোমবার দিনটি কি অফিসে বসের বকুনি খেয়ে শুরু হবে? আজকের দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০৮:২৮
horoscope of how monday will pass for the zodiac signs
০১ / ১৩

সোমবার দিনটি কি অফিসে বসের বকুনি খেয়ে শুরু হবে? আজকের দিনটি কেমন কাটবে এক নজরে দেখে নিন এই প্রতিবেদনে।

horoscope of how monday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ -কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন। বিষয়সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে। যে কোনও কাজের চেষ্টা করতে পারেন ফল, শুভ হবে। বাড়িতে কারও বিয়ে নিয়ে আলোচনা হতে পারে। সন্তানদের সঙ্গে ভাল ব্যবহার বজায় রেখে চলুন। রাস্তায় ছোটখাটো আঘাত লাগতে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না। মানুষের সেবায় শান্তি পেতে পারেন। শেয়ার ব্যবসায় লাভের সম্ভাবনা, তবে খুব চিন্তা করে এগোতে হবে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ- কোনও ভয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। স্ত্রীর জন্য বিশেষ কাজের সুযোগ পাবেন। কোনও দুঃস্থ ব্যক্তির পাশে দাঁড়াতে হতে পারে। নানা ধরনের শারীরিক অসুস্থতার যোগ। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। সপরিবার ভ্রমণ নিয়ে চিন্তা। সংসারে মাত্রাছাড়া ব্যয় হতে পারে। কোনও কাজে বন্ধুদের সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

horoscope of how monday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন –মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। প্রতিবেশীদের কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ পা দিয়ে দেবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সংসারে শ্রীবৃদ্ধি হওয়ায় শান্তিলাভ। সন্তানের ব্যাপারে কোনও অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট - কোনও ভাল জিনিস নষ্ট হওয়ার যোগ। বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে। ব্যবসায় চাপ নিয়ে চিন্তা। আপনার ব্যবহার লোকের খারাপ লাগতে পারে। শরীরে যন্ত্রণা বৃদ্ধি। ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে। শত্রুভয় বাড়তে পারে। চাকরির স্থানে কোনও মহিলার সঙ্গে নতুন ভাবে বন্ধুত্ব শুরু হতে পারে। কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। সরকারি কর্মচারিদের শুভ দিন। আপনার ঋণ মকুব হতে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ - অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতায় জেতার আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে সমস্যা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। কর্মস্থানে ভাল পরিকল্পনার জন্য সুনাম হতে পারে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ রয়েছে। রক্তচাপ বাড়তে পারে। আত্মীয়দের নিয়ে বিবাদ হতে পারে। প্রেমে অভিমান বাড়তে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – মাত্রাছাড়া আবেগ আপনার ক্ষতি ডেকে আনতে পারে। কর্মক্ষেত্রে জটিলতা কাটতে পারে। প্রিয় কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে অসুস্থতার যোগ। কোনও বন্ধুর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসার ব্যাপারে মনোবল বাড়ান। কাউকে পরামর্শ না দেওয়াই ভাল হবে। টাকাপয়সা চুরি যেতে পারে। ব্যবসার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ হতে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

horoscope of how monday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা –কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাধতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কাউকে কটুকথা বলার জন্য অনুতাপ হতে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। প্রিয়জন সম্পর্কে কোনও খারাপ খবর পেতে পারেন।

horoscope of how monday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক –সকলের সঙ্গে কথা খুব বুঝে বলবেন। সন্তানদের নিয়ে সংসারে কলহ সৃষ্টি হতে পারে। আইনি সমস্যায় পড়তে পারেন। নিজের প্রতিভা বিকাশের বিশেষ দিন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। সামাজিক কাজের দায়িত্ব বাড়তে পারে। নেশার প্রতি আসক্তি বৃদ্ধি।

horoscope of how monday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – ছাত্রছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। নিঃসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন। ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরে পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না। বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে। উচ্চশিক্ষায় বাধা পড়তে পারে। প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ। বাড়িতে অতিথি সমাগমে চিন্তা। হঠাৎ বিষয়সম্পত্তির প্রাপ্তিযোগ। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে।

horoscope of how monday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর –চাকরির ক্ষেত্রে দিনটি খুব ভাল। সন্তানদের বিষয়ে উদ্বেগ থাকবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বুদ্ধি নিয়ে চলতে হবে। আপনার ঋণের পরিমাণ বাড়তে পারে। মধুর ব্যবহার আপনাকে জনপ্রিয় করে তুলবে। সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে দাম্পত্য কলহের সম্ভাবনা। ব্যবসায় বিবাদের যোগ। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলা-মোকদ্দমায় জিতে যাওয়ার সম্ভাবনা। স্নায়ুর অসুখে ভোগান্তির যোগ রয়েছে।

horoscope of how monday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ - কর্মক্ষেত্রে কেউ আপনাকে ঠকাতে পারে। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। অতিরিক্ত বন্ধুপ্রীতি আপনাকে ভোগাতে পারে। প্রতিবেশীদের কারণে ব্যবসায় ক্ষতি হতে পারে। স্থির মস্তিষ্কে শত্রুর মোকাবিলা করুন। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ করা যাবে। সন্তানদের কাজে গর্ব বোধ করতে পারেন। কোনও ভয় আপনার বুদ্ধিনাশ করতে পারে। আবেগের বশে কাজ করলে বিপদ হতে পারে। আমাশয় জাতীয় রোগে কষ্ট পেতে পারেন।

horoscope of how monday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন - অতিরিক্ত ক্রোধের জন্য হাতে আসা কাজ নষ্ট হতে পারে। উচ্চশিক্ষার পরিকল্পনায় সফল হবেন। প্রশাসনিক দায়িত্ব থেকে দূরে থাকাই ভাল হবে। চক্ষুপীড়া হতে পারে। ভ্রাতৃবিরোধের যোগ দেখা যাচ্ছে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকাই ভাল। বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে। খাদ্যের প্রতি লোভ সামলাতে না পারলে শারীরিক অসুস্থতার সম্ভাবনা। স্ত্রীর কারণে কোথাও সম্মানিত হতে পারেন। ব্যবসায় মনোবল থাকলে বাধা কাটবে। কাউকে উপদেশ দিতে না যাওয়াই ভাল হবে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy