Advertisement
E-Paper

বৃহস্পতিতে আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে, না থাকবে না? আজকের রাশিফল মিলিয়ে দেখে নিন

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৫
horoscope of how thursday will pass for the zodiac signs
০১ / ১৩

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

horoscope of how thursday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ – আগুন থেকে সাবধান থাকুন। ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন। সমাজসেবায় দান করার ইচ্ছা জাগবে। সন্তানদের নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। গুরুজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে হবে। দাম্পত্য কলহ বাধার সম্ভাবনা। নিজের সম্পত্তির কিছু অংশ অপরকে দিতে হতে পারে। বিকেলের দিকে দামি উপহার পেতে পারেন। ব্যবসায় অগ্রগতি হওয়ায় আনন্দ। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভাল নয়। মায়ের শারীরিক অবস্থার অবনতি লক্ষ করা যাচ্ছে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ – স্বামীর সঙ্গে বিবাদ অনেক দূর যেতে পারে। স্বজনবর্গের সঙ্গে মনোমালিন্য মিটে যেতে পারে। শত্রুর সঙ্গে মোকাবিলা করতে সক্ষম হবেন। স্ত্রীর পরামর্শে লাভবান হতে পারেন। প্রেমে অপর কারও জন্য অশান্তি হতে পারে। অতিরিক্ত ব্যয় আপনাকে চিন্তায় ফেলতে পারে। পুরনো ব্যথা নতুন করে দেখা দিতে পারে। দীর্ঘ প্রতীক্ষার পর পদন্নোতির খবর আসতে পারে। কোনও বিতর্কে যাবেন না, ক্ষতি হতে পারে। পদার্থবিদ্যার শিক্ষার্থীরা সাফল্য পাবেন। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন – বন্ধুদের সৌজন্যে প্রচুর আয় হতে পারে। পথেঘাটে খুব সাবধানতা অবলম্বন করুন, দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। সন্তানদের জন্য ব্যবসার বিষয়ে আলোচনা করতে পারেন। সমাজের কাজে বেশি না জড়ানোই শ্রেয়, মানহানির আশঙ্কা রয়েছে। অতিরিক্ত আবেগ আপনাকে বিপদে ফেলতে পারে। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। নিজের কৌশলে শত্রুর মন জয় করতে পারবেন। বাড়িতে মনের মতো অতিথি সমাগমে আনন্দ লাভ। হঠাৎ বিষয়-সম্পত্তির প্রাপ্তিযোগ রয়েছে। অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি ঘটতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – কারও প্রতি আপনার ব্যবহার রূঢ় হতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়তে পারে। বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। রক্ত সংক্রান্ত রোগে ভোগান্তির সম্ভাবনা রয়েছে। নিজের কৌশলে ব্যবসায় উন্নতির যোগ দেখা যাচ্ছে। গৃহনির্মাণে বাধা পড়তে পারে। রাস্তাঘাটে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সঙ্গীতচর্চার বিশেষ সুযোগ আসতে পারে। অকারণে কোনও আত্মীয়ের সঙ্গে ঝগড়া হতে পারে। মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ – দাম্পত্য কলহের কারণে মনঃকষ্ট বাড়তে পারে। কোনও জটিল সমস্যা আপনাকে ভোগাতে পারে। ভাল কথাবার্তায় সকলের মন জয় করতে পারবেন। জমিজমা কেনাবেচার পরিকল্পনা সফল হবে। বায়ুপথে ভ্রমণের সুযোগ আসতে পারে। নতুন কাজের সুযোগ আসতে পারে। বাড়ির দায়িত্ব পালনে সক্ষম না-ও হতে পারেন। উচ্চশিক্ষার জন্য বিশেষ সুযোগ আসতে পারে। শেয়ারে শুভ যোগ দেখা যাচ্ছে। বাড়তি কিছু খরচ হতে পারে। শত্রুর আক্রমণ থেকে একটু সাবধান থাকুন।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – ব্যবসায় ভাল সুযোগ আসতে পারে। বাইরের অশান্তি আপনাকে নাজেহাল করতে পারে। খুব নিকট কারও কাছ থেকে আঘাত পেতে পারেন। নতুন বন্ধু হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজে বিপত্তি ঘটতে পারে। দাম্পত্য জীবনে হঠাৎ করে অশান্তি দেখা দিতে পারে। গুরুজনদের শারীরিক অবস্থা ভাল যাবে না। কোনও আশা পূরণ হতে পারে। কোনও অজানা স্থান থেকে অর্থ আসতে পারে। শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা – আইনি কাজে সাফল্য লাভ। সারা দিন নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। পিতার শরীর নিয়ে একটু ভাবনা হতে পারে। প্রেমে বাধা থাকলেও সঙ্গে আনন্দ থাকবে। বিদ্যার্থীদের নতুন যোগাযোগ আসতে পারে। সহকর্মীর ভাল ব্যবহারে নিজেকে ভাসিয়ে দেবেন না। গৃহনির্মাণের জন্য শুভ সময়। পেটের সমস্যা একটু থাকবে। পরিবারের পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিন। দুপুরের পরে সম্মান নষ্ট হতে পারে। সন্তানের ব্যবহারে মনঃকষ্ট।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক – মানসিক যন্ত্রণার কারণে ঘুমের ব্যঘাত হতে পারে। কারও বিবাহ সংক্রান্ত কাজে কিছু দান করতে হতে পারে। শিল্পীদের জন্য সামনে খুব উপযুক্ত সময়। ভ্রমণের জন্য উৎসাহিত হতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে। স্বাস্থ্য ভাল যাবে না। কিছু পাওয়ার জন্য মনে জেদ সৃষ্টি হতে পারে। কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে। দীর্ঘ দিনের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তানদের জন্য স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে। পড়াশোনার ব্যাপারে অসুবিধা থাকলে মিটে যাবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – বাড়ির সকলে মিলে তীর্থ ভ্রমণের আলোচনা হতে পারে। পুরনো কোনও আশা ভঙ্গ হতে পারে। সন্তানের কোনও ভাল কাজ আপনাকে অবাক করবে। বিনিয়োগী ব্যবসায় ফল ভাল পাওয়া যাবে। ব্যয় কম হবে। সঙ্গীতচর্চায় হাল ছাড়লে মুশকিল হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল সময়। অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ প্রয়োজন। ঠান্ডা লাগার জন্য মাথার যন্ত্রণা হতে পারে। কোনও অসৎ কাজের জন্য অনুতাপ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – আপনার নিজের মতে কিছু করার জন্য বাড়িতে বিবাদ বাধতে পারে। বন্ধুদের কথায় চললে আপনার খুব ক্ষতি হয়ে যেতে পারে। যানবাহন নিয়ে চলাফেরায় বাড়তি সতর্কতা প্রয়োজন। নিজের দায়িত্ব পালন করতে না পারায় ব্যবসায় অশান্তি। পুরনো পাওনা আদায় হতে পারে। সারা দিন চিত্তচাঞ্চল্য বজায় থাকবে। কারও কাছ থেকে খুব দামি কোনও উপহার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুভ কাজে সাফল্য লাভ।

horoscope of how thursday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ –কারও বিবাহের সংবাদে আনন্দ লাভ। যানবাহনে ওঠানামায় বিপদের আশঙ্কা। ঘাড়ের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। কোনও উচ্চাশা সফল হতে পারে। মামলা-মোকদ্দমা থেকে নিজেকে বাঁচিয়ে চলাই ভাল হবে। সাংসারিক শান্তি বজায় থাকবে। পুরনো শত্রুর কাছ থেকে বন্ধুর মতো ব্যবহার পাবেন। সারা দিন হিসেবি ভাবে চললেও খরচ কমবে না। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজের চাপ নিন, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন – ব্যবসা নিয়ে উদ্বেগ বাড়তে পারে। চাকরিজীবীদের জন্য বিশেষ অনুকূল সময়। কাউকে নিজের দুর্বলতা দেখালে ফাঁসতে হতে পারে। দাম্পত্য কলহ সৃষ্টি হতে পারে। কর্মক্ষেত্রে সমস্যা থাকবে না। বাড়ির পরিবেশ অনুকূল থাকবে। বাড়ির বড়দের শরীর নিয়ে একটু চিন্তা থাকতে পারে। নিজের ক্ষমতা দেখানোর সুযোগ পাবেন।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy