Advertisement
E-Paper

বৃহস্পতিতে আপনার ভাগ্যে লক্ষ্মী থাকবে, না থাকবে না? আজকের রাশিফল মিলিয়ে দেখে নিন

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ০৭:০২
horoscope of how thursday will pass for the zodiac signs
০১ / ১৩

বৃহস্পতি মানে লক্ষ্মীর বার, তবে এই দিন সকলের ভাগ্যে লক্ষ্মীশ্রী বজায় থাকে কী? কোন রাশির জাতকদের এই দিন সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই প্রতিবেদনে দেখে নিন।

horoscope of how thursday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ – উচ্চপদস্থ কোনও ব্যক্তির অনুগত থাকলে লাভ হতে পারে। প্রতিবেশীদের ঝামেলায় বেশি কথা না বলাই শ্রেয়। প্রেমের ব্যাপারে না এগোনোই ভাল হবে। ত্বকে একটু সমস্যা দেখা দিতে পারে। আপনার বিশেষ কোনও প্রচেষ্টা সফল না-ও হতে পারে। মিথ্যের আশ্রয় নিলে ফাঁসতে পারেন। সম্পত্তি নিয়ে ভাই-বোনের সঙ্গে ঝগড়ার উপক্রম হলে আপসে মিটিয়ে নিন। বন্ধুদের সঙ্গে বিবাদ মিটে যেতে পারে। কোমরের নীচে যন্ত্রণা হতে পারে। কাজের চাপে সংসারে সময় না দেওয়ায় বিবাদ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ - প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের যোগ। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। বায়ুপথে ভ্রমণ হতে পারে। অজান্তে আপনার কাছ থেকে কেউ কষ্ট পাবেন। কাজে সুফল পাবেন। অন্যকে বাঁচাতে গিয়ে নিজের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা। আত্মীয়দের নিয়ে দুশ্চিন্তা থাকবে। পুরনো কোনও সমস্যার সমাধান হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পেতে পারেন। পিতা-মাতার জন্য বাড়তি খরচ হতে পারে। গরিব মানুষের জন্য কিছু সাহায্য করতে পেরে আনন্দ লাভ। ব্যবসায় সুখবর আসতে পারে। রক্তচাপ নিয়ে চিন্তা বাড়বে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন - কোনও যন্ত্র খারাপ হওয়ায় প্রচুর খরচ হতে পারে। কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে। কোনও দুঃস্থ ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে। উচ্চশিক্ষার শুভ যোগ। সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে। পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন। দরকারি কাজ মেটানোর শুভ দিন। অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয়। মহার্ঘ আহারের জন্য খরচ বাড়তে পারে। প্রিয়জনের কাছ থেকে ভালবাসা পাবেন। গহনা ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – ভাল কোনও সুযোগ হাতছাড়া হওয়ায় ক্ষোভ বাড়তে পারে। কারও কাছ থেকে বড় কোনও উপকার পেতে পারেন। হতাশার জন্য শরীর খারাপ হওয়ার সম্ভাবনা। মানুষের সেবায় শান্তিলাভ। নতুন কিছু কেনার পরিকল্পনা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণ হতে পারে। স্বজনবর্গের সঙ্গে ঝামেলা হতে পারে। বন্ধুদের সহায়তায় ভাল কিছু হতে পারে। দুপুর নাগাদ ব্যবসা ভাল হবে। ইচ্ছাপূরণ হওয়ার দিন। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। পিতার শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ - কোনও ধর্মীয় স্থানে দান করায় শান্তিলাভ। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। কোনও প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার যোগ। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। আর্থিক দিক থেকে দিনটি ভাল যাবে। সকলে মিলে দূরে ভ্রমণ। বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – সুন্দর কথা বলায় সুনাম পেতে পারেন। প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। ব্যথা-বেদনায় ভোগান্তি। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে। চোখের রোগ বাড়তে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা- পড়াশোনার ব্যাপারে ভাল সুযোগ আসতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। প্রতিবাদী মনোভাবের জন্য কর্মস্থানে সম্মান বৃদ্ধির যোগ। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। স্বর্ণ ব্যবসায়ীদের একটু চিন্তার কারণ থাকতে পারে। ভ্রমণের পরিকল্পনা স্থগিত রাখাই শ্রেয়। অতিরিক্ত ক্রোধ কাজে ব্যাঘাত ঘটাতে পারে। পুলিশি ঝামেলা মিটে যাবে।

horoscope of how thursday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক- কোনও ভুল কাজ করার জন্য শান্তি পাবেন না। সারা দিন ব্যবসা ভাল চললেও পরে জটিলতা আসতে পারে। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। উপার্জনের ভাগ্য ভাল ও আর্থিক উন্নতি বজায় থাকবে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা বাড়বে। নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভাল হবে। বয়সে ছোট কারও কাছ থেকে উপকার নিতে হতে পারে। সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু- কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে সমস্যা হতে পারে। নিজের চিকিৎসায় বহু অর্থ ব্যয় হতে পারে। ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে। শরীরে বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। দুপুরের পরে কোনও ভাল কাজ পণ্ড হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – কর্মক্ষেত্রে বৈরী মনোভাব ত্যাগ করাই ভাল। কোনও মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারও সঙ্গে বিবাদ বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরতে পারে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে। মা-বাবার সঙ্গে অকারণে বিবাদ বাধতে পারে। শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে। সন্তানের চাকরি প্রাপ্তির যোগ। বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে।

horoscope of how thursday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ –সংসারে খুব সংযত থাকতে হবে। সন্তানদের নিয়ে একটু চিন্তা থাকবে। কর্মস্থানে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। কারও কাছ থেকে হঠাৎ কোনও দামি উপহার পেতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন, উন্নতির যোগ রয়েছে। প্রেমে নতুন মোড় ঘোরার আশা। বুদ্ধিমান ব্যক্তির সুপরামর্শ কাজে লাগান। উপার্জনের ভাগ্য ভাল, কিন্তু কিছু ব্যয়ও থাকবে। বিদ্যুৎ থেকে সতর্ক থাকুন। সকলের সঙ্গে খুব বুঝে কথা বলুন। কারও কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন।

horoscope of how thursday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন – ব্যবসায় ভাল লাভ হতে পারে। নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। দায়িত্ব পালন নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে। শারীরিক দুর্বলতার জন্য পড়াশোনায় ব্যাঘাত ঘটতে পারে। কোনও হারানো জিনিস ফিরে পাওয়ার আশা রাখতে পারেন। প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন। কাজের জায়গায় চালাকি না করাই ভাল হবে। ভ্রমণের পরিকল্পনা বানচাল হয়ে যেতে পারে। প্রতিবেশীদের সাহায্য করতে গেলে অপবাদ জুটতে পারে। কর্মস্থলে আগুন থেকে সাবধান থাকুন।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy