Advertisement
E-Paper

মঙ্গলে কি অমঙ্গলের আশঙ্কা রয়েছে? রাশি মিলিয়ে দেখে নিন

মঙ্গলবার দিনটি আপনার অর্থ, প্রেম, যশ মিলিয়ে কেমন কাটবে? এই প্রতিবেদনে দেখে নিন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ০৬:৪৮
horoscope of how tuesday will pass for the zodiac signs
০১ / ১৩

মঙ্গলবার দিনটি আপনার অর্থ, প্রেম, যশ মিলিয়ে কেমন কাটবে? এই প্রতিবেদনে দেখে নিন।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০২ / ১৩

মেষ – অতিরিক্ত আশার জন্য বিবাদ বাধতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে অশান্তি সৃষ্টি হতে পারে। শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে। অনেক দিনের পুরনো ভ্রমণের পরিকল্পনায় বাধা আসতে পারে। প্রেমের জট ছেড়ে যাবে। ব্যয়ের প্রতি আজ একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে। স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে। সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে। কিছু অর্থ হাতে আসার সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। ব্যবসার ক্ষেত্রে বাধা পাওয়ায় মাথাগরম থাকবে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৩ / ১৩

বৃষ – সম্পত্তির ব্যাপারে আইনি সাফল্য আসতে পারে। বাড়িতে বিরোধী মনোভাব ত্যাগ করাই ভাল হবে। মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। স্নেহভাজন কারও সঙ্গে ঝামেলা বাধতে পারে। প্রেমে নতুন মোড় ঘুরবে। ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার ভাল সময় এসেছে। বাড়িতে অতিথি আগমনের যোগ দেখা যাচ্ছে। নতুন কাজের চিন্তাভাবনা হতে পারে। ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। ধর্মীয় কাজে খরচ হতে পারে। ব্যবসার ক্ষেত্রে একটু ভাল কিছু আশা করতে পারেন। স্ত্রীকে নিয়ে চিন্তা থাকবে। ভ্রাতৃবিরোধ বাড়তে পারে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৪ / ১৩

মিথুন- কোনও বিবাদ মারামারি পর্যন্ত যেতে পারে। সারা দিন ব্যবসা ভাল চলা সত্ত্বেও চিন্তা থাকবে। কারও জিনিসের দায়িত্ব নেবেন না। সম্পত্তি কেনাবেচার শুভ সময়। যানবাহন চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকুন। অর্থ উপার্জনের ভাগ্য ভাল নয়। সারা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকটা অশুভ, অযথা ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা। বাড়তি খরচের জন্য চিন্তা বৃদ্ধি পাবে। প্রিয়জনের প্রতি ঘৃণা বৃদ্ধি পাবে। অনেক দিনের আশা করা বস্তু লাভ হতে পারে। আর্থিক ব্যাপারে ভাল চাপ থাকবে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৫ / ১৩

কর্কট – সকালের দিকে অশান্তির জন্য মন ভাল থাকবে না। কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন। গায়ে খুব ব্যথা হতে পারে। কিছু কেনার জন্য অর্থ খরচ। সারা দিন প্রচুর পরিশ্রম হতে পারে। গৃহে মাথা ঠান্ডা রেখে চলতে হবে, পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে। আর্থিক টানাপড়েনের জন্য সংসারে অশান্তি হতে পারে। মা-বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মস্থানে আপনার নিন্দা হতে পারে। কারও সঙ্গে বিবাদের জন্য ক্ষতি হতে পারে। গবেষণায় ভাল ফলের আশা করতে পারেন।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৬ / ১৩

সিংহ – বাড়িতে সুসংবাদ আসতে পারে। নতুন কাজের সন্ধান করতে হতে পারে। সঞ্চয়ে ঘাটতি নিয়ে দাম্পত্য কলহের যোগ। প্রতিবাদী মনোভাবে সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে। সন্তানদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়ায় মনঃকষ্ট। মাতৃস্থানীয়া কারও সঙ্গে মতবিরোধ হতে পারে। সঙ্গীতচর্চায় নতুন রাস্তা খুলতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। সামাজিক কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে। পিতার সম্পত্তি লাভ হতে পারে। দাম্পত্য কলহের জন্য চিন্তা বাড়বে। কারও চিকিৎসায় খরচ বাড়তে পারে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৭ / ১৩

কন্যা – কাজের চাপে ক্লান্তি আসতে পারে। প্রতিবেশীর দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন। কারও প্ররোচনায় হঠাৎ প্ররোচিত হবেন না। পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সঙ্কেত। অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে। প্রেমের ব্যাপারে সতর্ক থাকতে হবে, প্রতারিত হওয়ার যোগ রয়েছে। মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন। গুরুজনের পরামর্শ মেনে চলুন। বাড়িতে চুরি হতে পারে। অযথা কোনও ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। সন্তানদের নিয়ে চিন্তা থাকলেও তা মিটে যাবে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৮ / ১৩

তুলা – উদ্বেগের জন্য কোনও কাজ হাতছাড়া হতে পারে। প্রিয়জনের চিকিৎসার কাজে অর্থ ব্যয় হতে পারে। উচ্চশিক্ষার ব্যাপারে বিশেষ সুযোগ আসতে চলেছে। অকারণে মনে ভয় সৃষ্টি হতে পারে। পথে চলার সময় বাড়তি সতর্কতা প্রয়োজন। কোনও মনোরম স্থানে ভ্রমণের পরিকল্পনা হতে পারে। সারা দিন অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি হবে না। দাম্পত্য জীবন সুখেই কাটবে। বাড়তি কিছু প্রাপ্তির আশায় ক্ষতি হতে পারে। সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন।

horoscope of how tuesday will pass for the zodiac signs
০৯ / ১৩

বৃশ্চিক- অপরকে সুখী করতে গেলে আত্মত্যাগ করতে হবে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে আইনি সুরক্ষা পেতে পারেন। প্রতিযোগিতামূলক কাজে সাফল্যের আশা রাখতে পারেন। কর্মস্থানে নিজের কিছু ভুল শোধরানোর জন্য মিথ্যার আশ্রয় নিতে হবে। স্বামী-স্ত্রীর মধ্যে তিক্ততা বাড়বে। বিশেষ আলোচনা থাকলে সেরে ফেলুন। শারীরিক দুর্বলতায় ভোগান্তি হতে পারে। বন্ধুদের ব্যবহারে মনে দুঃখ পেতে পারেন। নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি লাভ। যানবাহন বা জমি কেনার আগে ভাবনাচিন্তা করার প্রয়োজন।

horoscope of how tuesday will pass for the zodiac signs
১০ / ১৩

ধনু – সঙ্গীতে নাম বাড়তে পারে। অতিরিক্ত লোভ আপনার জীবনে বিপদ ডেকে আনতে পারে। বুদ্ধি স্থির রেখে বিশেষ কাজের দিকে পা বাড়ানোই শ্রেয়। চাকরিজীবীদের পদোন্নতির যোগ রয়েছে। শরীর ভাল থাকবে। নতুন কাজের সুযোগ বা বাড়তি উপার্জন হতে পারে। কিছু দান করে আনন্দ পাবেন। তৃতীয় ব্যক্তির জন্য সংসারে অশান্তি হতে পারে। জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য অপেক্ষা করুন। শেয়ারে বাড়তি লগ্নি চিন্তা বৃদ্ধি ঘটাতে পারে। পেটের সমস্যায় ভোগান্তি হতে পারে। হাঁটাচলা খুব সাবধানে করা উচিত।

horoscope of how tuesday will pass for the zodiac signs
১১ / ১৩

মকর – বন্ধুদের থেকে একটু সাবধান থাকুন, অশান্তি বাড়তে পারে। কারও সমালোচনা করতে যাবেন না, সমস্যা হতে পারে। সহকর্মীদের মিষ্টি কথায় ভুলবেন না। পুরনো দিনের ঝামেলা মিটে যেতে পারে। সারা দিন কর্মে একটু আলস্য থাকলেও সঞ্চয় ভাল হবে। দীর্ঘমেয়াদি কাজ তাড়াতাড়ি সেরে ফেলুন। দর্শনশাস্ত্রে স্বীকৃতি বা উন্নতির যোগ দেখা যাচ্ছে। সেবামূলক কাজে শান্তি মিলবে। ব্যবসায় বিশেষ লাভের শুভ যোগ দেখা যাচ্ছে। দূরে ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। বিদ্যার্থীদের জন্য নতুন পথ খুলতে পারে। বাতে কষ্ট পাওয়ার আশঙ্কা আছে।

horoscope of how tuesday will pass for the zodiac signs
১২ / ১৩

কুম্ভ – ব্যবসায় শ্রীবৃদ্ধির যোগ আছে। উপকারের বিনিময়ে অপমানিত হতে হবে। গৃহনির্মাণের শুভ সময় আসছে। দাম্পত্যসুখ বজায় থাকবে। সন্তানের ভাগ্যের ওপর নির্ভর করে কিছু উপার্জন হতে পারে। বাড়িতে বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন। দামি কিছু হারিয়ে যেতে পারে। খুব সতর্ক থাকুন, চুরির ভয় আছে। অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে। প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিন।

horoscope of how tuesday will pass for the zodiac signs
১৩ / ১৩

মীন - বিশেষ ব্যক্তির দ্বারা সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। সন্তানদের পরীক্ষার ফল ভাল হবে। শরীরে একটু দুর্বলতা আসতে পারে। সামাজিক কারণে বীরত্ব দেখানোর সুযোগ পাবেন। দূরের আত্মীয়ের অসুস্থতার খবর পেতে পারেন। কর্মস্থানে উদাসীন ভাব আপনার ক্ষতি করবে। রাজনীতিকদের জন্য দিনটি খুব ভাল হবে না। কাছের মানুষ শত্রুতা করতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ রয়েছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy