Advertisement
E-Paper

চলতি এপ্রিলে কোন রাশির আয় বাড়বে, কাদের কমবে, জেনে নিন

রবি আগামী ১৪ এপ্রিল, বুধ আগামী ১৭ এপ্রিল, শুক্র আগামী ১১ এপ্রিল থেকে মেষ রাশিতে অবস্থান করবে। মঙ্গল ১৪ এপ্রিল হইতে মিথুন রাশিতে অবস্থান করবে।

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ০৭:৫১
রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রের মতো আয় বা লাভের ক্ষেত্রেও ফলের পরিবর্তন হবে ১২টি রাশিরই।

রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রের মতো আয় বা লাভের ক্ষেত্রেও ফলের পরিবর্তন হবে ১২টি রাশিরই।

আগামী এপ্রিলে চন্দ্র ছাড়াও রবি, বুধ, শুক্র, মঙ্গল এবং বৃহস্পতি নিজ অবস্থান (রাশি) পরিবর্তন করবে। রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অন্যান্য ক্ষেত্রের মতো আয় বা লাভের ক্ষেত্রেও ফলের পরিবর্তন হবে ১২টি রাশিরই। আয় বা লাভ বলতে যে শুধু আর্থিক আয় বা লাভ তা নয়, শিক্ষালাভ, ভ্রমণ, ইত্যাদি অর্থাৎ পার্থিব এবং অপার্থিব উভয় লাভই হতে পারে।

রবি আগামী ১৪ এপ্রিল, বুধ আগামী ১৭ এপ্রিল, শুক্র আগামী ১১ এপ্রিল থেকে মেষ রাশিতে অবস্থান করবে। মঙ্গল ১৪ এপ্রিল হইতে মিথুন রাশিতে অবস্থান করবে। বৃহস্পতি আগামী ৬ এপ্রিল থেকে কুম্ভ রাশিতে অবস্থান করবে।

মেষ: মেষ রাশির আগামী এপ্রিল আয় বা লাভের ক্ষেত্রে শুভ। পার্থিব বা অপার্থিব উভয় ক্ষেত্রেই লাভের সম্ভাবনা আছে। মাসের দ্বিতীয় অর্ধে পৈত্রিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে সাবধান থাকুন।

বৃষ: মাসের প্রথম অর্ধে বৃষ রাশির শুভ লাভের সম্ভাবনা। ব্যবসা বাড়বে, চাকরিজীবীদের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে স্বীকৃতি লাভের সম্ভাবনা। দ্বিতীয় অর্ধে মানসিক উদ্বেগ বাড়তে পারে।

মিথুন: মিথুন রাশির আয় বা লাভের ক্ষেত্র মধ্যম। সচেতন থাকুন দুর্ঘটনা, পুলিশ বা আইনি বিবাদ থেকে।

কর্কট: এই রাশির আয় বা লাভের ক্ষেত্র শুভ। বিশেষ শুভ মাসের প্রথম অর্ধে। বিলাসবহুল দ্রব্য, প্রসাধন সামগ্রী ইত্যাদি সংক্রান্ত সুখ প্রাপ্তির সম্ভাবনা। দ্বিতীয় অর্ধে সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।

সিংহ: আয় বা লাভের ক্ষেত্র শুভ হলেও মাসের দ্বিতীয় অর্ধে মানসিক অশান্তি, বাবাকে নিয়ে দুশ্চিন্তা, জমানো অর্থ খরচ হতে পারে।

কন্যা: কন্যা রাশির আয় বা লাভের ক্ষেত্রে মধ্যম ফল প্রাপ্তির সম্ভাবনা।

তুলা: আয় বা লাভের ক্ষেত্রে মাসের প্রথম অর্ধ শুভ হলেও দ্বিতীয় অর্ধে মধ্যম ফল আশা করা যায়। অশুভ চিন্তা মানসিক অশান্তির কারণ হতে পারে।

বৃশ্চিক: মাসের প্রথম অর্ধের তুলনায় দ্বিতীয় অর্ধে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা। আর্থিক ক্ষেত্রে সাফল্য লাভ হবে।

ধনু: এপ্রিল মাসে শুভ ফল আশা করা যায় ধনু রাশির আয় বা লাভের ক্ষেত্রে।

মকর: শুভ আয় বা লাভের ক্ষেত্র। আর্থিক আয় বা লাভের সঙ্গে ধর্মীয় লাভের সম্ভাবনা। ধর্ম বা ভাষা শিক্ষার সুযোগ মিলবে। ধর্মীয় জায়গায় ভ্রমণের সম্ভাবনা।

কুম্ভ: কুম্ভ রাশির আয় বা লাভের ক্ষেত্রে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ শুভত্ব বৃদ্ধি পাবে।

মীন: মীন রাশির আয় বা লাভের ক্ষেত্র শুভ। বেশি পরিশ্রম বেশি শুভ ফল দান করবে।

Birth Chart
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy