Advertisement
E-Paper

তালুর কোথায় সূর্য পর্বত থাকে? সেই পর্বতের গুরুত্ব কী? হাতের পাতায় সূর্য পর্বতের অনুপস্থিতি কি খারাপ ইঙ্গিতবাহী?

আমাদের হাতের পাতায় নানা গ্রহের ক্ষেত্র বা পর্বত রয়েছে। সেগুলির বিচার করে জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখা হস্তরেখাবিদ্যা। সূর্য পর্বত তালুতে থাকা পর্বতগুলির মধ্যে অন্যতম।

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৬ ১৭:২০
palm

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

তালুতে রেখা ছাড়াও আরও নানা জিনিস থাকে। সেগুলির মধ্যে অন্যতম হল নানা গ্রহের ক্ষেত্র বা পর্বত। সেগুলির বিচার করে জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ শাখা হস্তরেখাবিদ্যা। আমাদের হাতের পাতায় নানা গ্রহের ক্ষেত্র বা পর্বত রয়েছে। সূর্য পর্বত সেগুলির মধ্যে একটি। আমাদের অনামিকার নীচের ফোলা অংশটি হল সূর্যের ক্ষেত্র। এই অংশ সূর্য পর্বত নামে পরিচিত। বিভিন্ন মানুষের তালুতে এই পর্বত বিভিন্ন প্রকৃতির হয়। কারও বেশি উচুঁ, কারও কম, বহু জনের তালুতে আবার আলাদা করে সূর্য পর্বতের অস্তিত্ব বোঝাই যায় না। বিভিন্ন আকৃতির সূর্য পর্বত পৃথক পৃথক নানা তথ্যের হদিস দেয়। সে সম্বন্ধে জেনে নিন।

ভিন্ন আকৃতির সূর্য পর্বতের অর্থ কী?

বেশি উঁচু সূর্য পর্বত: সূর্য পর্বত যদি একটু বেশি উঁচু হয়, তা হলে সেটিকে অশুভ মনে করা হয়। অতিরিক্ত উচ্চ সূর্য পর্বত যাঁদের তালুতে থাকে, তাঁরা অল্পেই রেগে যান। এঁরা অত্যন্ত অহঙ্কারী প্রকৃতির হন। মনের মধ্যে রাগ পুষে রাখেন। অপ্রয়োজনীয় জিনিসের পিছনে অর্থ খরচ করে ফেলেন।

উঁচু সূর্য পর্বত: হস্তরেখাশাস্ত্র অনুসারে, মোটের উপর উঁচু সূর্য পর্বত তালুতে থাকা শুভ লক্ষণ। এঁরা মিশুকে প্রকৃতির হন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতে, কাজ করতে পছন্দ করেন। যে কোনও প্রয়োজনে বন্ধুদের পাশে দাঁড়ান। সমাজে এ সকল ব্যক্তির প্রচুর নামডাক হয়। পরিবারেও সকলে এঁদের গুণগান করেন। পেশাজীবনে এ সকল জাতক-জাতিকা প্রচুর উন্নতি করতে পারেন।

সূর্য পর্বতের অনুপস্থিতি: সকল মানুষের তালুতেই যে সূর্য পর্বত থাকে তা নয়। বহু মানুষের হাতের পাতাতেই এর অনুপস্থিতি দেখা যায়। এ সকল জাতক-জাতিকার মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা যায়। পেশাজীবনে সফল হওয়ার জন্য এঁদের কঠোর পরিশ্রম করতে হয়।

মধ্যমা ঘেঁষা সূর্য পর্বত: যে সকল জাতক-জাতিকার তালুতে সূর্য পর্বত মধ্যমা ঘেঁষা হয়, তাঁদের জীবনে বহু বার অর্থকষ্টের সম্মুখীন হতে হয়। প্রচুর পরিশ্রম করার পরও এঁদের আর্থিক অবস্থা উন্নত হয় না। সেটি হলেও এমন কোনও পরিস্থিতি আসে যার জন্য টাকাপয়সা খোয়া যায়।

কনিষ্ঠা ঘেঁষা সূর্য পর্বত: যাঁদের তালুতে সূর্য পর্বত কনিষ্ঠা ঘেঁষা হয়, তাঁরা ব্যবসায়ী হিসাবে অত্যন্ত সফলতা অর্জন করতে পারেন। চাকরি থেকে ব্যবসাই এঁদের দ্বারা বেশি ভাল হয়। জীবনে টাকাপয়সার কোনও অভাব থাকে না।

Palmistry Palmistry Markings Astrology Astrological Prediction
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy